ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু  ইউক্রেনের হামলায় রাশিয়ায় ১৩ জনের মৃত্যু ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ক্রিম নয়, পান করতে পারেন ৩ পানীয় হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না: ইরান সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে! হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প! সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি

ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৯:০৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৯:০৫:২৮ অপরাহ্ন
ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ‘সমঝোতার পথে’ ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। এই শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। পাকিস্তানি সূত্রটি রয়টার্সের কাছে সেই খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

‘অ্যাক্সিওস’ তার প্রতিবেদনে জানায়, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানি সূত্রটি রয়টার্সকে বলেছে, ‘আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা (সমঝোতার) একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সম্ভাব্য এ চুক্তির শর্তাবলি সম্পর্কে অ্যাক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে। তথ্যসূত্র: রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪