ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৮:৪২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৮:৪২:৪২ অপরাহ্ন
নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু নওগাঁয় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সময় মাঠে কাজ করতে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের লাটুয়াপাড়া গ্রামে দুপুরে বৃষ্টির সময় মাঠ থেকে ধান কেটে বাড়ি ফিরছিলেন দিলীপ বর্মন (৪৯) নামের এক কৃষক। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত দিলীপ বর্মন ওই এলাকার হরিচরণ বর্মনের ছেলে। এই ঘটনায় নারায়ণ ও জীবন নামে আরও দুই কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে মাঠ থেকে ধান নিয়ে ফেরার সময় বজ্রপাতে দিলীপ বর্মনের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সৎকারের প্রস্তুতি চলছে।

অপরদিকে, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ও হাজিনগর ইউনিয়নে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হাজিনগর ইউনিয়নে জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক খাসের হাট উঠাপাড়া এলাকার বাসিন্দা হলেও তাৎক্ষণিকভাবে তার পূর্ণ নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলতে গিয়ে বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহাতো নামে আরও একজন নিহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ