ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন রাণীশংকৈলের আবু আওয়াল ভাই নাকি মেয়ে—মির্জা ফখরুলের আসনে বিএনপির নতুন কাণ্ডারি কে? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? হিমাগারে পঁচছে আলু দায় নিবে কে ? রাজশাহীর হিমাগারে পচছে আলু, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মাদকাসক্ত ছেলের ধারালো বঁটির কোপে মা ও ভাই গুরুতর আহত, গ্রেফতার ছেলে মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১ বাঘায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তবর্তী যুবকদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাপনায় শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ পুঠিয়ায় মাদক, চিকিৎসা ওষুধ ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ২ বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা প্রচারের জন্য ছড়িয়ে দিয়েছেন? কী জানালেন আকাঙ্ক্ষা চমোলা? ৫৪ বছর বয়সেও তারুণ্য ধরে রেখেছেন টাবু, নিজেই জানালেন রহস্য  রাজশাহীর বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা প্রধান শিক্ষক নাটোরের হরিশপুরে বাসচাপায় ২ জন নিহত আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন খুন করে ভারতে পালিয়ে যাচ্ছিলেন দুই ভাই মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি পুলিশের হাতে কামড় দিয়ে পালাল মাদক কারবারি, অতঃপর.. রাজশাহীতে ২১-২৭ নভেম্বর বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ভলিবল টুর্নামেন্ট

ময়মনসিংহে মেঝে খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:২৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:২৫:৩০ অপরাহ্ন
ময়মনসিংহে মেঝে খুঁড়ে শিশুর মরদেহ উদ্ধার ফাইল ফটো
ময়মনসিংহের হালুয়াঘাটে দুই বছরের শিশু সন্তানকে হত্যার পর ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে মো. নুরুল আমিন (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. নুরুল আমিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম ধুরাইল ইউনিয়নের পশ্চিম ধুরাইল গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আইয়ুব আলী। সে ওই গ্রামের নুরুল আমিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুল আমিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। বুধবার বেলা ৩টার দিকে হঠাৎ করে তিনি স্ত্রী জেসমিনকে মারধর করেন। একপর্যায়ে আইয়ুব আলীকে টেনে-হিঁচড়ে নিজ ঘরে নিয়ে যান তিনি। এরপর প্রায় চারঘণ্টা কাউকে ঘরের কাছে যেতে দেননি। কেউ কাছে এলে তাদের মেরে ফেলার হুমকি দেন। সন্ধ্যায় শিশুটির কোনো সাড়াশব্দ না পাওয়ায় এলাকাবাসীর সহায়তায় পরিবারের লোকজন ঘরে প্রবেশ করে শিশুটিকে খুঁজতে থাকেন। ঘরের এক কোণে মাটি খোঁড়া দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় নিজের ছেলেকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখার ঘটনা স্বীকার করে থানায় জানানো হয়। রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গর্ত খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান হারুন বলেন, শিশুটির মাথা ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। শাবল দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত নুরুল আমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ গ্রেফতার ১১