ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৮:০৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৮:০৮:৪১ অপরাহ্ন
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মে)  দিবাগত রাত তিনটার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র‍্যাব-১৪–এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ মিডিয়ার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। 

তিনি জানান, এ বিষয়ে আজ বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ আকুয়া বাইপাস এলাকায় র‍্যাবের ব্যাটালিয়ন সদরে প্রেসব্রিফিং করা হবে।

স্থানীয় বাসিন্দা, এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবা তার মাকে ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটে একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

সম্প্রতি শিশুটি অসুস্থ বোধ করছিল এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। পরে তার মা সিলেট থেকে এসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানতে পারেন। পরে গত ১৮ এপ্রিল শিশুটিকে মদন উপজেলা শহরে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। 

সেখানে প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা বৃহস্পতিবার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে আসামি মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর মধ্যে অজ্ঞাত স্থান থেকে গতকাল ওই শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩