ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

মোহনপুরে কৃষিতে আনসার,ভিডিপির সাফল্য

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৭:২৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৭:২৫:৫৬ অপরাহ্ন
মোহনপুরে কৃষিতে আনসার,ভিডিপির সাফল্য মোহনপুরে কৃষিতে আনসার,ভিডিপির সাফল্য
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে একটি আদর্শ কৃষি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার মোঃ মুকুল সরদারের উদ্যোগে আনসার ও ভিডিপি কৃষি উন্নয়ন প্রকল্প নামে এই খামারটি গড়ে তোলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোহনপুর বিলে প্রায় ৩৩ শতাংশ জমিতে লতিরাজ বারী-১ জাতের কচুর লতি, পটল ও ধান চাষ করা হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য হলো কৃষিভিত্তিক উৎপাদন বৃদ্ধি, সদস্যদের আয়বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সবজির চাহিদা পূরণে ভূমিকা রাখা।

উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে পাঁচজন শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কৃষি খামারটি শুধু উৎপাদনেই নয়, বরং ভিডিপি সদস্যদের জন্য একটি মডেল উদ্যোগ হিসেবে কাজ করবে।

প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান। তিনি নিয়মিতভাবে কৃষি কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ, সার ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণে সহযোগিতা প্রদান করছেন।

উদ্যোগ সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের প্রকল্প ভবিষ্যতে আরও সম্প্রসারিত হলে আনসার-ভিডিপি সদস্যদের আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ