ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বিগ ব্যাশের হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:১৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:১৪:১২ অপরাহ্ন
বিগ ব্যাশের হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন ছবি: সংগৃহীত
বিগ ব্যাশের আসন্ন মৌসুমে আবারও হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আগের মৌসুমেও হোবার্টে খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে এনওসি না পাওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি।

বৃহস্পতিবার মেলবোর্নে বিগ ব্যাশের ড্রাফট থেকে বাংলাদেশি স্পিনারকে দলে ভেড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স। 

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এর আগে খেলেছিলেন একজনই। সাকিব আল হাসান। এরপর এসেছিল কেবল রিশাদ হোসেনের নাম। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি অনাপত্তিপত্র। হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও তাই অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি বাংলাদেশি এই লেগস্পিনারের। 

সর্বশেষ আসরে রিশাদের দল হোবার্ট হারিকেন্স প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতে নেয়। সতীর্থরা যখন ট্রফি হাতে উৎসবে মেতেছিল, রিশাদ তখন নিজ দেশেই থেকে গিয়েছিলেন ‘একটা সুযোগ’ না পাওয়ার হতাশা নিয়ে।

তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আবারও সামনে এগিয়ে যাওয়ার আরেকটা সুযোগ এসেছে। যদি বিসিবি থেকে সবুজ সংকেত পাওয়া যায়, তবে রিশাদের লেগ স্পিন দেখতে পাবে বিগ ব্যাশের দর্শকরা। সুযোগ পেলে এটা হবে রিশাদের বিগ ব্যাশ লিগে প্রথমবারের মত অংশগ্রহণ।

রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের আগামী আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ

রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ