ঢাকা , শনিবার, ৩০ মে ২০২৬ , ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরবানির বর্জ্য অপসারণে গাফিলতি: ডিএনসিসি ও ডিএসসিসির দুই আঞ্চলিক কর্মকর্তা ওএসডি লাউয়াছড়ায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ পরকীয়ার বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ আটক ২ বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত -৩ মরুভূমিজুড়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বিস্তার, পারমাণবিক শক্তি বাড়াচ্ছে চীন লোকনাথপুরে গলায় মাংস আটকে ১১ বছরী মাদরাসাছাত্রীর মৃত্যু হরমুজ প্রণালির কাছে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের যৌন সহিংসতার অভিযোগে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করলো ইসরায়েলকে চাঁদ থেকে ‘ফিউচার ওয়ার মহাকাশ দখলের দৌড়ে চিনের উচ্চাকাঙ্ক্ষা ​ডন ৩ বিতর্কে রণবীর-ফারহান দ্বন্দ্ব মেটাতে মাঠে সালমান খান ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় সাংবাদিকদের ঐক্য ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করলেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ার ঘোষণা , মির্জা ফখরুলের সরকার দাম বাড়ালেও ঠাকুরগাঁওয়ে চামড়া শিল্পে ধস: ন্যায্যমূল্য না পেয়ে হতাশ বিক্রেতারা নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার -২ বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা: মুসলমানদের জন্য ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন না যুক্তরাষ্ট্রে কসাই সংকট: কোরবানির মাংস পেতে হাজারো প্রবাসীর ভোগান্তি যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, প্রশংসায় ভাসছেন রাসিক প্রশাসক নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ, রাজশাহীতে নতুন রেকর্ড

কপালে বিয়ে না থাকলে আমি চাইলেও তা হবে না: প্রভা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৪৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৪৩:৪৮ অপরাহ্ন
কপালে বিয়ে না থাকলে আমি চাইলেও তা হবে না: প্রভা ছবি: সংগৃহীত
বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের কিছু অনাকাঙ্ক্ষিত প্রশ্নে বিরক্ত ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ভিডিওর শুরুতেই প্রভা ভক্তদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলেন, ‘ধরুন আপনি আমার জেনুইন ফ্যান, আমার কাজ পছন্দ করেন এবং আমার অভিনীত নাটক বা টিভিসিগুলো দেখতেন। আপনার সঙ্গে আমার কোনো ডাক্তারখানা, শপিং মল বা রেস্টুরেন্টে দেখা হলো। কিন্তু কোনো ধরনের শিষ্টাচার ছাড়াই হুট করেই যখন কেউ হঠাৎ প্রশ্ন করে বসেন ‘আপা বিয়ে করছেন না কেন?’, তখন পুরো বিষয়টি অত্যন্ত অশোভন ও বিব্রতকর হয়ে দাঁড়ায়। 

তিনি বলেন, ‘আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? জন্ম, মৃত্যু আর বিয়ে এই তিনটি জিনিস আল্লাহ একদম নিজের হাতে রেখে দিয়েছেন। একমাত্র তিনি ছাড়া পৃথিবীর কেউ জানে না ভবিষ্যতে কী হতে যাচ্ছে। আমার কপালে যদি বিয়ে লেখা থাকে, তবে আমি না চাইলেও তা হবে। আর যদি আমার জন্য তা লেখা না থাকে, তবে আমি জোর করে তা করতে পারব না।’ 

নিজের জীবনের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আল্লাহ ডেফিনেটলি আমার ভালো চেয়েই হয়তো অনেক কিছু আমার জন্য লিখে রাখেননি। আমার স্ট্রাগল তো একমাত্র আল্লাহই জানেন। দুনিয়ার মানুষকে তো আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমার বোঝাপড়া শুধু ওপরওয়ালার সঙ্গেই ঠিক থাকতে হবে।’

সমাজে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন তোলার প্রবণতা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার কথায়, ‘আপনাদের কাছে আমাদের লাইফস্টাইল উগ্র মনে হতে পারে, কিন্তু প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়। যে মেয়েটি সবচেয়ে মডার্ন কিংবা যে ক্যারিয়ার নিয়ে সচেতন, সে-ও মনে মনে স্বামী-সন্তান নিয়ে নিজের একটি রান্নাঘর চায়।’ 

তিনি যোগ করে বলেন, ‘যারা টক্সিক রিলেশন বা ভাঙা সংসার থেকে ফিরে এসে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছে, তাদের মনেও কষ্ট আছে। এ ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন? বাচ্চা তো সৃষ্টিকর্তার দান। যে চায় না, তারও তো হয়ে যায়। আল্লাহর ক্ষমতা নিয়ে আপনাদের মনে এত সন্দেহ কেন?’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও কোডিন সিরাপ জব্দ