ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৪০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:৪০:৪৪ অপরাহ্ন
রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার (৬ মে) বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে এডিটরস ফোরামের নেতৃবৃন্দ নগরীর টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ শিল্পকারখানা চালু, যানজট নিরসন, আইটি সেক্টরের উন্নয়ন এবং কৃষিপণ্যভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক স্থানীয় পত্রিকার সম্পাদকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলোতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া রাসিক প্রশাসক রাজশাহীর সার্বিক উন্নয়নে রাজশাহী এডিটরস ফোরামের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে আস্থা ও বিশ্বাসের সাথে দায়িত্ব প্রদান করেছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ক্লিন সিটি, গ্রিন সিটি হিসেবে পরিচিত রাজশাহী নগরীকে আরো সবুজ, সুন্দর ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে চাই। আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে পাইলট প্রকল্প হিসেবে ১০ দিনব্যাপী ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া নগরীর খানাখন্দযুক্ত সড়কসমূহ চিহ্নিত করে মেরামত কাজ শুরু হয়েছে। সুন্দর নগরীকে আরও উন্নত করতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীকে আরও এগিয়ে নিতে চাই।”

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক