ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাদেবপুরে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ত্রিশালে ১২৭তম নজরুল জয়ন্তীর সমাপনী অনুষ্ঠিত এনামুল হক, কান চলচ্চিত্র উৎসবে কোটি কোটি টাকা খরচ করেন উর্বশী, কফিকাপের আদলে তৈরি তাঁর ব্যাগের দাম কত? কান-এ গিয়েও মৌনীর মনখারাপ প্রিয়বান্ধবী দিশার জন্য! বার্তা দিয়ে মুছেও দিলেন অভিনেত্রী, কেন? প্রথম বিদেশ সফরে চীন যেতে পারেন প্রধানমন্ত্রী, নজরে তিস্তা প্রকল্প মূত্রথলিতে মিলল দেড় কেজির পাথর! উনি আমাকে সুন্দরী বলবে কেন? আমার নাম তো সুন্দরী না। উনি আমার বুকে হাত দিবে কেন? মধ্যপ্রাচ্যে আর নিরাপদ নয় মার্কিন ঘাঁটি, ইসরায়েলকে ‘ক্যানসারাক্রান্ত টিউমার’ বললেন খামেনি বিয়ে করতে এসে বিপাকে ৪২ বর, মিলল না কোনো কনে হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফায় দফায় বিস্ফোরণ ফ্যামিলি কার্ড ও টিসিবির চালসহ জামায়াত নেতা ধরা শেখ হাসিনার সৎসাহস থাকলে আইনের মুখোমুখি হওয়া উচিত: রিজভী জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু তানোরে ঈদের আগেই সুপিয় পানির সুবিধা পেলো ৩০ পরিবার সারাবাংলা কুষ্টিয়া ব্যুরো অফিসের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে মানসম্মত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো...ভিসি ইস্রাফীল রাজশাহীতে কুরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ

জাপানি পদ্ধতিতে চিকেন রান্নার তিন রকম কৌশল শিখে নিন

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:২৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:২৪:৪৮ অপরাহ্ন
জাপানি পদ্ধতিতে চিকেন রান্নার তিন রকম কৌশল শিখে নিন ছবি: সংগৃহীত
কম তেল ও মশলা দিয়ে কী ভাবে সুস্বাদু ও পুষ্টিকর চিকেন রাঁধা যায়, তা নিয়ে ইন্টারনেটেও বিস্তর খোঁজাখুঁজি চলে। ঝাল ঝাল চিলি চিকেনের বদলে পেপার চিকেন বা বেকড চিকেন ব্রেস্ট বেশ পছন্দ করছেন কমবয়সিরা। কম তেলমশলা দিয়ে রাঁধা চিকেনই যদি খেতে হয়, তা হলে জাপানি পদ্ধতিতে রান্নার কিছু কৌশল শিখে নিতে পারেন। পরিমিত মশলা এবং পুষ্টিগুণ বজায় রাখার জন্য জাপানি রান্না বিশ্ব জুড়েই খ্যাত। জাপানি রান্নার কৌশলকে বাঙালি হেঁশেলের উপযোগী করে কী ভাবে চিকেন রাঁধতে পারেন, রইল সে প্রণালী।

বেকড চিকেন কাৎসু

উপকরণ:
২টি চিকেন ব্রেস্ট
১ কাপ ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়ো
আধ কাপ ময়দা বা ওট্‌সের গুঁড়ো
১টি ডিম
সামান্য নুন ও গোলমরিচ
সামান্য তেল ব্রাশ করার জন্য

প্রণালী: চিকেনের টুকরোগুলিকে নুন ও গোলমরিচ মাখিয়ে রাখুন। এর পর ময়দা বা ওট্‌সের গুঁড়োয় মাখিয়ে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। তার পর তাতে ব্রেড ক্রাম্ব ভাল করে মাখিয়ে নিন। বেকিং ট্রে-তে সামান্য তেল ব্রাশ করে চিকেনগুলি রাখুন। উপরে সামান্য তেল স্প্রে করতে পারেন। এ বার মাইক্রোওয়েভ অভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করে ২০-২৫ মিনিট বেক করুন। অভেন না থাকলে নন-স্টিক প্যানে নামমাত্র তেলে ঢাকা দিয়ে লাল করে সেঁকে নিতে পারেন।

চিকেন তেরিয়াকি

উপকরণ:
৩০০ গ্রাম হাড় ছাড়া চিকেনের টুকরো
৪ চামচ সয়া সস২ চামচ মধু
১ চামচ আদা ও রসুনবাটা
১ চামচ তিল
সামান্য সাদা তেল

প্রণালী: একটি পাত্রে সয়া সস, মধু, আদা ও রসুন বাটা মিশিয়ে সস তৈরি করে নিন। প্যানে সামান্য তেল গরম করে চিকেনের টুকরোগুলি লাল করে ভেজে নিন। এ বার তৈরি করে রাখা সস ঢেলে দিন। মাঝারি আঁচে নাড়তে থাকুন যত ক্ষণ না সসটি ঘন হয়ে চিকেনের গায়ে ভাল করে মেখে যাচ্ছে। নামানোর আগে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে এটি খেতে ভাল লাগে।

জাপানিজ চিকেন কারি

উপকরণ:
৫০০ গ্রাম চিকেন১ কাপের মতো আলু ও গাজরের টুকরো
১টি বড় পেঁয়াজকুচি
২টি টম্যাটো বাটা
২ চামচ গরমমশলা ও হলুদগুঁড়ো
১ চমচ করে মাখন ও ময়দা
নুন ও সামান্য মধু

প্রণালী: প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি ভেজে নিন। চিকেন, আলু ও গাজর দিয়ে কিছু ক্ষণ কষান। এ বার টম্যাটোবাটা দিয়ে সামান্য জল মিশিয়ে হলুদগুঁড়ো ও গরমমশলা দিয়ে দিন। আঁচ কমিয়ে চিকেন সেদ্ধ হতে দিন। অন্য একটি ছোট প্যানে মাখন গলিয়ে ময়দা দিয়ে নাড়ুন, যত ক্ষণ না বাদামি হচ্ছে। এই ময়দার মিশ্রণটি চিকেনের ঝোলে মিশিয়ে দিন। স্বাদমতো নুন ও মধু দিয়ে নামিয়ে নিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক

অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে সিটি হাট পরিদর্শনে রাজশাহীর জেলা প্রশাসক