ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী কলেজ অ্যালামনাস ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠিত জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগবাড়ী'তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ রাজশাহী কলেজ আমাদের মা, এই কলেজের মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব - ভূমিমন্ত্রী সাপাহারে সরকারি আশ্রয়ন প্রকল্পের বসতবাড়িতে হামলা ও ভাংচুর দুর্নীতির পাঁকে মিস ইউনিভার্স, বয়কট করল ফ্রান্স পবিত্র হজ পালনে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু নেত্রকোনায় বাস চাপায় মা-মেয়েসহ ৩জন নিহত ডোনাল্ড ট্রাম্পের নামের বানান ভুল, জাতীয় চিড়িয়াখানার কিউরেটরকে বদলি গাইবান্ধায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ পিরোজপুরে পৃথক স্থান থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ 'আমরা যা চেয়েছি তা না পেলে...', ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের মল্লিকার কোমরের ভাঁজ, ফ্ল্যাট বেলি আর উন্মুক্ত নাভিতে কাবু নেটপাড়া লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ৫ তলা বাড়ি ভেঙে মৃত্যু ৯ কব্জিতে যন্ত্রণা, হাতের ব্যথা কমবে সহজ কিছু ব্যায়ামে রাণীশংকৈলে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত গরমে তৈলাক্ত ত্বকের যত্নে বাড়িতেই বানিয়ে নিন মাস্ক আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন লুই এনরিকের দল

গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:২৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:২৩:৩৭ অপরাহ্ন
গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীতে মাদক সেবন করে পরিবেশ নষ্ট করার দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৬মে) গোদাগাড়ী উপজেলার কদম হাজির মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা ও পরিবেশ বিঘ্নিত করার সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। অপরাধ স্বীকার ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত যুবককে সাজা ভোগের জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়