ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

স্বপ্না-মুনকি বাদ দিয়েই সাফ মিশনে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:১৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:১৯:১৬ অপরাহ্ন
স্বপ্না-মুনকি বাদ দিয়েই সাফ মিশনে বাংলাদেশ ছবি: সংগৃহীত
পারফরম্যান্স ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নেই—কোচ পিটার বাটলারের এই কঠোর অবস্থানের ফলেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়েছেন নিয়মিত দুই মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তার। তাদের ছাড়াই হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে এগোচ্ছে বাংলাদেশ নারী দল।

আগামী ২৫ মে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হবে ভারতের গোয়ায়। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছে দল। সেখানে ১৫ দিনের ক্যাম্প ও দুটি প্রীতি ম্যাচ শেষে ২১ মে গোয়ায় পাড়ি জমাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও চ্যালেঞ্জের কথাও স্বীকার করেছেন। বাটলার বলেন, প্রতিটি দলই এখন উন্নতি করছে, বিশেষ করে ভুটানের মতো দলগুলোও সংগঠিত ফুটবল খেলছে।

২০২৪ সালের আসরের শিরোপাজয়ী দল থেকে এবার নেই ১০ জন। আগের বিতর্কের কারণে সাবিনা খাতুন-সহ কয়েকজন আগে থেকেই বাইরে ছিলেন। নতুন করে স্বপ্না ও মুনকির বাদ পড়া আলোচনার জন্ম দিয়েছে। তাদের পারফরম্যান্স ও অনুশীলনে অনীহার কথাও তুলে ধরেন কোচ।

বাদ পড়াদের জায়গায় প্রথমবার সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ খেলোয়াড়, যাদের মধ্যে অর্পিতা বিশ্বাস ও মোমিতা খাতুন জাতীয় দলে নতুন মুখ। তবে চোটের কারণে দলে নেই নবীরন খাতুন।

বাংলাদেশ দল ব্যাংককে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে—১০ মে কাসেম বুন্দিত এফসি ও ১৭ মে ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাবের বিপক্ষে। প্রস্তুতি শেষে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে দল।

২৩ সদস্যের বাংলাদেশের স্কোয়াড 
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ