ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে কৃষিতে আনসার,ভিডিপির সাফল্য নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ‘প্রস্তাব মেনে নিলে’ যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প কপালে বিয়ে না থাকলে আমি চাইলেও তা হবে না: প্রভা রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রী নিখোঁজ, থানায় জিডি ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাপানি পদ্ধতিতে চিকেন রান্নার তিন রকম কৌশল শিখে নিন গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা স্বপ্না-মুনকি বাদ দিয়েই সাফ মিশনে বাংলাদেশ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের স্টেল্‌থ যুদ্ধবিমান ‘জে৩৫-এই’ দিচ্ছে চিন! ঘরের কোণের ইঁদুরই ডেকে আনতে পারে মৃত্যু, মারণ 'হান্টা' ভাইরাস নিয়ে তোলপাড় বিশ্ব মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট যুদ্ধ শেষ করতে সমঝোতার খুব কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম

দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৬:১৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৬:১৫:৩৫ অপরাহ্ন
দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা ছবি: সংগৃহীত
দিদা নীতু কপূর অনেক দিন পরে পর্দায়। আশিস এবং মোহন পরিচালিত ছবি ‘দাদী কি শাদী’ ছবি তাঁকে ঘিরে। এই ছবি দিয়ে বড়পর্দায় পা রাখতে চলেছেন ঋষি কপূরের নাতনি এবং রণবীর কপূরের ভাগ্নি সমারা সাহনী।

খবর, আপাতত ছবির মাত্র একটি গান ‘সেন্টি’তে দেখা যাবে তাঁকে। তা-ই বা কম কিসে? ওই গানের দৃশ্যে দিদার সঙ্গে সমারার মা ঋদ্ধিমা কপূর সাহনীও থাকবেন। এ ভাবেই দিদা এবং মায়ের হাত ধরে বলিউডে যাত্রা শুরু কপূর খানদানের পঞ্চম প্রজন্মের।

বলিউডে কপূর পরিবারের অবদান অবিস্মরণীয়। পৃথ্বীরাজ কপূর, তাঁর অভিনয় আর পৃথ্বী থিয়েটারের প্রতিষ্ঠা। এই ভ্রাম্যমান থিয়েটারটি দেশে ২৬৬২টি নাটক মঞ্চস্থ করেছিল। অভিনয়, পরিচালনা, প্রযোজনার পাশাপাশি আরকে থিয়েটার প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দি ছবির দুনিয়ায় কপূর খানদানের ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত। পরিবারের রক্ষণশীলতা ভেঙে রুপোলি পর্দায় পা রেখেছেন করিশ্মা কপূর, করিনা কপূর খান। সেই তালিকায় নয়া সংযোজন সমারা।

৮ মে মুক্তি পাচ্ছে ‘দাদী কী শাদী’। ছবি নিয়ে উত্তেজিত সমারা। তাঁকে এর আগে দেখা গিয়েছে কর্ণ জোহর প্রযোজিত ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’ অনুষ্ঠানে। সেই প্রসঙ্গ টেনে সমারা জানিয়েছেন, এই অনুষ্ঠান তাঁকে ক্যামেরার সামনে সহজ করেছে। তিনি তাই কৃতজ্ঞ কর্ণের কাছে। দিদা এবং মায়ের সঙ্গে খুব মজা করে গানের শুটিং করেছেন। এই অভিজ্ঞতা তিনি মনে রাখবেন আজীবন। কন্যার বলিউড অভিষেকে খুশি ঋদ্ধিমাও। এক পরিবারের তিন প্রজন্মের নারী পর্দায় ধরা দিতে চলেছেন, এ কথা ভেবেই রোমাঞ্চিত তিনি।

মুখের আদলে কপূর খানদানের ছাপ স্পষ্ট। বলিউড বলে, মামা রণবীরের আদলে নাকি গড়া সমারা! ফলে, তাঁর সৌন্দর্য নিয়ে আলোচনা ছিলই। পাশাপাশি, তাঁর প্রতি নজর ছিল বলিউডের। মামা-ভাগ্নির রসায়নও ছবিশিকারিদের আকর্ষণ করেছে। এ বার দেখার, রণবীরের মতো সমারাও নিজেকে রুপোলি পর্দায় কত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি