ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা জেল্লাদার ত্বক, থাকবে না বলিরেখা, ক্রিমের বদলে গ্লুটাথিয়োনে বাড়ছে ভরসা নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী বদলি হজ নিয়ে যে ৭ প্রশ্নের উত্তর জানা জরুরি ৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তানজিকা রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতার আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য তিনগুণ বাড়িয়েছে ফিফা রাতারাতি ক্ষতির মুখে প্রিয়ঙ্কা, বিরাট ও টেলর সুইফটেরা! আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলার উদ্বোধন গাঁজা খেয়ে বাড়িঘর ভাঙচুর ও মাকে মারধর, ছেলে কারাগারে

মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৫৫:৩৩ অপরাহ্ন
মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদের তিনটি তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এ ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ফকিরের তাকিয়া সমাজের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) মসজিদের পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে গভীর রাতে একদল চোর পরিকল্পিতভাবে মসজিদে প্রবেশ করে। প্রথমে তারা ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এরপর মসজিদের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম নিজ কক্ষ বাইরে থেকে ছিটকিনি আটকানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে তিনি আজান দেন এবং বিষয়টি প্রকাশ পায়।

ইউপি সদস্য ও ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী বলেন, দানবাক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনাটি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ