ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দ্বিতীয় দিনে আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ, অস্বীকার ইরানের রামগতিতে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা, নয় শর্ত ঘিরে তীব্র বিরোধ নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা সাংবাদিকতার জন্য কোড অব কন্ডাক্ট শিগগিরই প্রণয়ন করা হবে: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান মোহনপুরে কৃষিতে আনসার,ভিডিপির সাফল্য নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ‘প্রস্তাব মেনে নিলে’ যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প কপালে বিয়ে না থাকলে আমি চাইলেও তা হবে না: প্রভা রাজশাহী এডিটরস ফোরামের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় সিরাজগঞ্জে কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রী নিখোঁজ, থানায় জিডি ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাপানি পদ্ধতিতে চিকেন রান্নার তিন রকম কৌশল শিখে নিন গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা স্বপ্না-মুনকি বাদ দিয়েই সাফ মিশনে বাংলাদেশ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ দিদা আর মায়ের সঙ্গে অভিনয়ে আসছেন রণবীর কপূরের ভাগ্নি সমারা গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিমানা নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু

মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৫৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৫৫:৩৩ অপরাহ্ন
মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদের তিনটি তালা ভেঙে দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্মীয় স্থানে এ ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ফকিরের তাকিয়া সমাজের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) মসজিদের পাশের মক্তব কক্ষে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে গভীর রাতে একদল চোর পরিকল্পিতভাবে মসজিদে প্রবেশ করে। প্রথমে তারা ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এরপর মসজিদের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে দানবাক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম নিজ কক্ষ বাইরে থেকে ছিটকিনি আটকানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে তিনি আজান দেন এবং বিষয়টি প্রকাশ পায়।

ইউপি সদস্য ও ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী বলেন, দানবাক্সে আনুমানিক ৮ থেকে ১০ হাজার টাকা ছিল। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনাটি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি

নগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল ডিবি