ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৫৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:৫৩:০৪ অপরাহ্ন
দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম
​রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাট এলাকায় অবস্থিত সরকারি দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের আম ও জাম গাছ নিলামে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা গেছে, খামার চত্ত্বরের প্রায় ২০০টি আম এবং প্রায় ১০০টি জাম গাছের (ফল) নিলামের জন্য সরকারি ডাক আহ্বান করা হয়। নিলামে ৩৯ বিডার অংশগ্রহণ করেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে ২০০টি আম গাছ মাত্র ৫০ হাজার টাকায় ও ১০০টি জাম গাছ মাত্র ৪ হাজার টাকায় নিলাম দেয়া হয়।

স্থানীয়রা জানান, খামার কর্মকর্তা ইসমাইল হকের নেপথ্যে মদদে চেনা মুখের একটি চক্র'সমঝোতা' নেগোসিয়েশনের মাধ্যমে প্রায় ৩০০টি গাছ মাত্র ৫৪ হাজার টাকায় ইজারা নিয়ে,সেখানেই এক লাখ ১৬ হাজার টাকায় সাব-ইজারা দিয়ে বাকি টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছে। এদিন ৩৯ জন বিডার মাথা পিছু ১২শ' টাকা করে লভ্যাংশ পেয়েছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

সরেজমিন অনুসন্ধান করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে। সংশ্লিষ্ট এলাকাবাসী সরেজমিন তদন্ত পুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।নিলামে ৩৯ জন অংশগ্রহণ করেন।কিন্ত্ত অদৃশ্য কারণে প্রায় দেড় লাখ টাকা মুল্যর গাছ নিলামে ৫৪ হাজার টাকার বেশী কেউ ডাক দেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন গাছ নিলাম কার্যক্রম শুরুর পুর্বে নিলামে অংশগ্রহণকারিদের সঙ্গে খামার কর্মকর্তা ইসমাইল হককে খোশগল্প করতে দেখা যায়।এরপর শুরু হয় নিলাম ডাক,তবে খামার কর্মকর্তার অদৃশ্য ইশারায় কেউ ৫০ হাজার টাকার বেশী ডাক দেননি।অথচ নীতিমালা অনুযায়ী নিলামে বাজার মুল্যর সঙ্গে সঙ্গতিপূর্ণ না হলে পুনরায় নিলাম আয়োজন করার কথা।তবে সেটা না করে তড়িঘড়ি নিলাম কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে রাজাবাড়ি দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপ-পরিচালক ইসমাইল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নিলাম প্রক্রিয়াটি স্বচ্ছভাবেই সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, "আমাদের আম গাছগুলো সব নিম্নমানের এবং জাম গাছ সংখ্যায় খুবই কম। মাত্র ১০টি জাম গাছ ৪ হাজার টাকায় এবং ২০০টি আম গাছ ভ্যাটসহ সাড়ে ৬২ হাজার টাকায় নিলাম দেওয়া হয়েছে। নিলামের পরপরই দ্বিগুণ দামে বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি আরও যোগ করে বলেন  "সেখানে শত শত মানুষ উপস্থিত ছিল। সরকারি ডাকে ৫০ হাজার টাকার উপরে কেউ দাম না বলায় নিয়ম অনুযায়ী ভ্যাটসহ সাড়ে ৬২ হাজার টাকায় আম গাছ ও ৪ হাজার টাকায় জাম গাছ নিলাম দেওয়া হয়। পরবর্তীতে তারা ভেতরে কী সমঝোতা করেছে বা কত দামে বিক্রি করেছে, সেটি তাদের ব্যক্তিগত বিষয়; এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।"

এদিকে সরকারি খামারের বিপুল পরিমাণ গাছ এত কম মূল্যে নিলাম হওয়া এবং মুহূর্তের মধ্যে তা দ্বিগুণ দামে বিক্রি হওয়া নিয়ে এলাকায় নেতিবাচক মুখরোচক নানা গুঞ্জন বইছে।স্থানীয়দের দাবি, সঠিক প্রচার এবং উন্মুক্ত প্রতিযোগিতার পরিবেশ থাকলে সরকারি কোষাগারে আরও বেশি রাজস্ব জমা হতে পারত।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত একটি চক্র খামারের নিলাম কার্যক্রম নিয়ন্ত্রণ করে প্রতিবছর লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সরকারকে রাজস্ব বঞ্চিত করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক