ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

তানোরে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০৫:২০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০৫:২০:২২ অপরাহ্ন
তানোরে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন তানোরে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন
রাজশাহীর তানোর থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের সভাপতিত্বে ও এসআই নাঈম ইসলামের সঞ্চালনায় থানা চত্ত্বরে আয়োজিত ওপেন হাউস ডে-২০২৬ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেল এসপি মির্জা আব্দুস সালাম।

এদিন বুধবার (৬মে) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এই ওপেন হাউস-ডে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা হয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন,বিএমডিএর সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক, সাবেক সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা, কাউন্সিলর আতাউর রহমান, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, মাহাবুব চৌধুরী গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক টিপু সুলতান, তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু, সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান মিজান, মডেল প্রেসক্লাবের সম্পাদক সারোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি  আলিফ হোসেন, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান, সাংবাদিক ক্লাবের সংগ্রামি সভাপতি সোহানুল হক পারভেজ, সম্পাদক রায়হান আলী ও সৈয়দ মাহমুদ শাওন প্রমূখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এদিন সভায় এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা জনগণের সমস্যা ও অভিযোগ তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি মোহাম্মদ নাঈমুল হাছান জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ