ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ! ১১ বছরের ছাত্রীর অন্তঃসত্ত্বা: পলাতক শিক্ষক, ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ গাবতলীতে অগ্নিকাণ্ডে মৃত্যু পরিবারকে খাদ্য-বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন কৃষকের মুখে হাসি: গোমস্তাপুরে সাড়ে ৪ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে,আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪ কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন? ‘ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা নারায়ণগঞ্জে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম যুদ্ধবিরতির মধ্যেই কেন আমিরশাহীতে হামলা ইরানের মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক

যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ!

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ১২:০৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ১২:০৬:৩৯ পূর্বাহ্ন
যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ! যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ!
টাঙ্গাইলের নাগরপুরের মোকনার চাঁনপাড়া গ্রামের সঙ্গে কেউ বিয়ের সম্পর্ক করতে চায় না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

তারা জানান, গ্রামটির প্রধান সড়কের মাঝখানে একটি খাল রয়েছে। সেখানে সেতু না থাকায় বছরের বেশির ভাগ সময়ই ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়। স্কুলগামী শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে যেতে হয়, অনেক সময় বই-খাতা নষ্ট হয়ে যায়। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে গিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে।

গ্রামের বাসিন্দা আব্দুল কাদের বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। অনেক সময় পড়ে গিয়ে মানুষ আহত হয়। অসুস্থ রোগী নিয়ে বের হলে বিপদে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় প্রার্থীরা সড়ক ও সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কেউ খোঁজ নেন না। ফলে বছরের পর বছর একই অবস্থায় পড়ে আছে গ্রামটি।

আরেক বাসিন্দা রাবেয়া বেগম বলেন, এই গ্রামের সঙ্গে বিয়ের সম্পর্ক করতে চায় না কেউ। যাতায়াতের কষ্ট দেখে অনেকে পিছিয়ে যায়।

এদিকে যানবাহন চলাচল করতে না পারায় মানুষের চলাচলের একমাত্র ভরসা হাঁটা বা ঘোড়ার গাড়ি। এতে কৃষিপণ্য বাজারজাত করতেও সমস্যায় পড়ছেন স্থানীয় কৃষকেরা।

মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, জনগণের দাবির প্রেক্ষিতে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

নাগরপুর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী ইফতেখার সারোয়ার ধ্রুব জানান, জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে কবে নাগাদ সেতু ও সড়ক নির্মাণ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কেউ কিছু বলছে না। এতে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে চাঁনপাড়ার মানুষের। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই