ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ

রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১১:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১১:৫৮:১৭ অপরাহ্ন
রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ
রাজশাহী মহানগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর নামকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশ, ক্রীড়া চর্চার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে রাজশাহীর উদীয়মান ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে এবং জাতীয় পর্যায়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে গত ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধন করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান ও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

রাসিক প্রশাসক আরো বলেন, আমি রাজশাহীতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা বিভিন্ন টুর্নামেন্ট ও লীগ চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এটি যেন আগামীতে সচল থাকে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের সহযোগিতায় রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিসিবির সাবেক পরিচালক এবং রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু এবং রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম সাজু। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু, সাবেক জয়েন সেক্রেটারি মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী বাবু সহ ক্রীড়া সংগঠন ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজক রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম একটি প্রতিযোগিতামূলক ও প্রাণবন্ত টুর্নামেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ