ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৫১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৫১:৫১ অপরাহ্ন
শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন
শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং আদর্শ জাতি গঠনে শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে মোহনপুরের মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ শিক্ষক সমিতি, মোহনপুর শাখা এই বার্ষিক ভোজ ও অবসর গ্রহণকারী শিক্ষক-কর্মচারীগণের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে এমপি শফিকুল হক মিলন শিক্ষকদের আদর্শগত পরিবর্তনের ওপর জোর দেন। তিনি বলেন, "বর্তমানে 'ভালো শিক্ষক' ও 'খারাপ শিক্ষক' এই পার্থক্যের কারণেই জাতি পিছিয়ে পড়ছে। শিক্ষকদের কোনো বিশেষণে না ফেলে কেবল 'শিক্ষক' হিসেবেই সমাজ ও শিক্ষার্থীদের কাছে পরিচিত হতে হবে।"

শিক্ষকদের মধ্য থেকে যোগ্য, সৎ এবং দায়বদ্ধ নেতৃত্ব গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক সুপারিশের মাধ্যমে নয়, বরং নিজেদের কর্মগুণেই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় যেকোনো দুর্যোগ বা সংকটে দলমত ভুলে সরকারি ও বিরোধী দলের সমর্থক শিক্ষকদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিছু নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে এমপি মিলন বলেন, "এসব কর্মকাণ্ড শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্যকে কলুষিত করছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে জাতি গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।" তিনি শিক্ষকদের এই মহৎ পেশার মর্যাদা বজায় রেখে আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্য শেষে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে সম্মাননার চেক বিতরণ করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির মোহনপুর শাখার আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-অর রশিদ এবং ধুরইল ইউপির সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দীন সরকার।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক হযরত আলী, রাজশাহী জেলা শাখা সদস্য শাহাদত হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম শেখসহ স্থানীয় শিক্ষক-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার