ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

ইসরাইলি ইন্টেলিজেন্স সদর দফতর, স্টক এক্সচেঞ্জ ভবনে ইরানের মিসাইল হামলা!

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:০২:৫১ অপরাহ্ন
ইসরাইলি ইন্টেলিজেন্স সদর দফতর, স্টক এক্সচেঞ্জ ভবনে ইরানের মিসাইল হামলা! ইসরাইলের রামাত গানে ইরানের হামলার পর একটি আঘাতস্থলে জরুরি কর্মীদের তৎপরতা। ছবি: রয়টার্স
ইসরাইলের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বড় পরিসরে হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ তাদের টেলিগ্রামে জানিয়েছে, বৃহস্পতিবার সকালের ক্ষেপণাস্ত্র হামলার ‘প্রধান লক্ষ্যবস্তু’ ছিল ‘বৃহৎ (ইসরায়েলি সেনাবাহিনীর) কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স (আইডিএফ সি৪১) সদর দফতর এবং গ্যাভ-ইয়াম টেকনোলজি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা শিবির’। খবর আল জাজিরা’র।
 
এতে বলা হয়, স্থাপনাটি বে’র শেভায় সোরোকা হাসপাতালের পাশে অবস্থিত। 
 
আইআরএনএ দাবি করেছে, ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৃষ্ট ‘শকওয়েভের কারণে’ হাসপাতালটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
এতে আরও বলা হয়, ‘সামরিক (ইসরাইলি) অবকাঠামো ছিল এ হামলার সুনির্দিষ্ট এবং সরাসরি লক্ষ্যবস্তু।’ 

যদিও ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের দাবি, সোরোকা হাসপাতালে সরাসরি হামলা চালিয়েছে ইরান। এতে বহু হতাহতের আশঙ্কাও করা হচ্ছে।
 
সোরোকা মেডিকেল সেন্টারের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়াকে ‘একটি সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে অভিযোগ করেছেন ইসরাইলি স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়