ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’

নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৩৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:৩৭:০১ অপরাহ্ন
নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩
ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন।

সোমবারের (৪ মে) এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। খবর এনডিটিভির।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পাইলট ও কো-পাইলট নিহত হন। বিমানে থাকা আরও তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

পরে আহতদের মধ্যে একজন মারা যান আর বাকি দু‘জন স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানটি সরাসরি ভবনে আঘাত হানলেও ভবনের ভেতরে থাকা কেউ আহত হননি। দমকলকর্মীরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার কোনো ‘তাৎক্ষণিক ঝুঁকি’ নেই।

টিভি গ্লোবোর একটি হেলিকপ্টার ঘটনাস্থলের কাছাকাছি ছিল এবং তারা বিমানের শেষ মুহূর্তের দৃশ্য ধারণ করে। ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নামছিল, উঁচু ভবন এড়াতে বাম দিকে মোড় নেয় এবং এরপর তিনতলা একটি ভবনে আছড়ে পড়ে পাশের একটি পার্কিং এলাকায় গিয়ে পড়ে।

দমকলকর্মীরা জানান, বিমানটি ভবনের সিঁড়িঘরে আঘাত হানে, ফলে বড় ধরনের হতাহতের আশঙ্কা কমে যায়।

দমকল বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদে ভবন থেকে বের করে আনছেন।

ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ১৫৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে মোট ৬২ জনের মৃত্যু হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২