ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:২৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:২৯:০৬ অপরাহ্ন
স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪
কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলার কামারখোলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই দম্পতি মাদারপুর গ্রাম থেকে হেঁটে যাচ্ছিলেন। কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে একদল বখাটে তাদের পথরোধ করে। এসময় তারা স্বামীকে মারধর করে আটকে রাখে এবং স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সারা রাত গৃহবধূর ওপর পাশবিক নির্যাতনের পর ভোররাতে অভিযুক্তরা ভুক্তভোগীর স্বামীর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

নিরুপায় হয়ে স্বামী ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চাইলে ভোর ৫টার দিকে কামারখোলা গ্রামে ঝটিকা অভিযান চালায় চান্দিনা থানা পুলিশ। অভিযানে চারজনকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ভুক্তভোগী গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার