ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:২৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:২৬:২৯ অপরাহ্ন
কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি
কিশোরগঞ্জ,  ৫ মে, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জ শহরে অপরাধ নিয়ন্ত্রণে রাতে পুলিশের বিশেষ অভিযানে শিক্ষার্থীসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। পরে অভিভাবকদের জিম্মায় মুচলেকায় তাদের ছেড়ে দেয়া হয়।

গতকাল সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, শহরের অলিগলিতে অপ্রয়োজনীয় আড্ডা বন্ধ করা এবং কিশোরদের সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখাই ছিল অভিযানের মূল লক্ষ্য। রাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যহীন ঘোরাফেরা অনেক ক্ষেত্রে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার ঝুঁকি তৈরি করে। এ বিষয়টি বিবেচনায় নিয়েই রাতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে শহরের নরসুন্দা নদীর লেকপাড়সহ বিভিন্ন নির্জন ও অন্ধকার গলি এবং এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৪৪ জনকে আটক করা হয়। 

পাশাপাশি উদ্দেশ্যহীনভাবে রাতে বাইরে অবস্থানকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়।

পরে আটক ব্যক্তিদের অভিভাবকদের থানায় ডেকে আনা হলে তারা মুচলেকা দিয়ে সন্তানদের নিয়ে যান।

পুলিশ জানায়, এ উদ্যোগের উদ্দেশ্য শাস্তি দেয়া নয়; বরং অভিভাবকদের সচেতন করা এবং কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনা। প্রাইভেট পড়া, চিকিৎসা বা জরুরি প্রয়োজনে বাইরে থাকা ব্যক্তিদের অভিযানের আওতার বাইরে রাখা হয়েছে।

রাত আনুমানিক ১২টার দিকে সদর মডেল থানায় উপস্থিত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই বয়সটা খুবই সংবেদনশীল। সন্তানরা যেন ভুল পথে না যায়, সে বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে। সন্তানের সফলতাই একদিন বাবা-মায়ের সবচেয়ে বড় প্রাপ্তি।

পুলিশ জানিয়েছে, শহরের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা