ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন?

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৮:২৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৮:২৩:৫৬ অপরাহ্ন
হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন? হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন?
মেট গালা ২০২৬-এর মঞ্চে ফের একবার ভারতের নাম উজ্জ্বল করলেন ইশা আম্বানি। এবার কেবল ফ্যাশন নয়, বরং ভারতীয় ঐতিহ্য এবং শিল্পকলাকে বিশ্বের দরবারে এক অনন্য মাত্রায় পৌঁছে দিলেন তিনি। ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইন করা একটি সোনালি শাড়িতে ইশাকে দেখা গেল আভিজাত্যের প্রতীক হিসেবে। এই শাড়িতে মিশে ছিল ভারতীয় কারুশিল্পের নিপুণ ছোঁয়া।

ইশার এই শাড়িটিতে হাতে আঁকা 'পিছওয়াই' মোটিফ ব্যবহার করা হয়েছে, যা রাজস্থানি লোকশিল্পের এক অবিচ্ছেদ্য অংশ। শাড়িটি তৈরি করেছে রিলায়েন্সের নিজস্ব ব্র্যান্ড 'স্বদেশ', যেখানে খাঁটি সোনার সুতো দিয়ে সূক্ষ্ম কাজ করেছেন দক্ষ কারিগররা। গৌরব গুপ্তার সিগনেচার স্টাইল অনুযায়ী এতে ছিল একটি কেপ, যা ইশার লুককে আরও রাজকীয় করে তোলে।

পোশাকের চেয়েও বেশি নজর কেড়েছে ইশার ব্লাউজটি। এতে ১৮০০ ক্যারেটের বেশি হিরে, পান্না এবং দামী পাথর বসানো হয়েছে। ইশা নিজেই একটি সাক্ষাৎকারে জানান, এই ব্লাউজটি আসলে তাঁর মা নীতা আম্বানির গয়নারর বিভিন্ন অংশ দিয়ে সাজানো হয়েছে। 

ইশার চুলে সাধারণ গজরা নয়, বরং কাগজ, তামা এবং ব্রাস দিয়ে তৈরি একটি বিশেষ ভাস্কর্য ব্যবহার করেছিলেন তিনি, যা তৈরি করেছেন শিল্পী সৌরভ গুপ্তা। ইশার মেট গালা লুকের চমক শুধু তাঁর পোশাক বা গয়নাতেই সীমাবদ্ধ ছিল না। শাড়ি আর গয়নার পাশাপাশি তিনি রেড কার্পেটে নজর কেড়েছিল ইশার হ্যান্ডব্যাগ। আমের আদলে তৈরি এই ব্যাগ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এই আমটি কেবল ভারতের ঐতিহ্যের প্রতীকই ছিল না, বরং এ বছরের থিম ‘ফ্যাশন ইজ আর্ট’-এর এক সার্থক প্রতিফলনও ছিল। সুবোধ গুপ্তা থালাবাসন বা খাবারের মতো নিত্যদিনের ব্যবহার্য জিনিসকে বিশাল আকৃতির নজরকাড়া শিল্পকর্মে রূপ দেওয়ার জন্যই পরিচিত। তাই এবার ইশার লুকেও চমক ছিল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা