ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫৫:০৩ অপরাহ্ন
ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি ছবি: সংগৃহীত
ঢালিউডের গ্ল্যামার গার্ল এবং জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও, বাস্তব জীবনে তিনি একজন  মা। শুটিংয়ের ব্যস্ত শিডিউল, কাজের চাপ সবকিছুর মাঝেও তার কাছে সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং দত্তক নেওয়া কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়েই এখন তার রঙিন সংসার। 

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়েই সময় কাটছে পরীর। কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই দায়িত্ব তিনি দারুণ উপভোগ করছেন। পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন। 

বিশেষ করে সন্তানদের সঙ্গে কাটানো সোনালী মুহূর্তগুলো তিনি প্রায়শই পোস্ট করেন। এবার ছেলে-মেয়েকে নিয়ে একেবারে ফুরফুরে মেজাজে ক্যামেরায় ধরা দিয়েছেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে দেখা যাচ্ছে, দুই সন্তানের সঙ্গে এক আনন্দঘন সময় পার করছেন তিনি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, পরীমণি খোলা আকাশের নিচে ছেলে-মেয়েকে নিয়ে খাবার খাচ্ছেন। অন্য ছবিতে দেখা যাচ্ছে, পূণ্যকে চামচ দিয়ে খাওয়ানোর চেষ্টা করছেন এবং মেয়ে প্রিয়ম পাশেই বসে আছে।

মাতৃত্বের এই নতুন অধ্যায়ে পরীমণি যে কেবল তার দায়িত্ব পালন করছেন না, বরং প্রতিটা মুহূর্ত উদযাপিত করছেন। ভক্তরা তার এই ফুরফুরে মেজাজ এবং সন্তানদের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন। একজন নেটিজেন কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাদের ফ্যামিলির ফটো অনেক সুন্দর হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘বাবুগুলো অনেক কিউট।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন