ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ১০ পিতা পূত্রের ধর্ষণে বড়াইগ্রামে ৭ম শ্রেণীর মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর গ্রেফতার নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ফয়সাল কিম জং খুন হলে পর পর পরমাণু হামলা, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সংবিধানই পাল্টে ফেলল উত্তর কোরিয়া! নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস

পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫২:২৩ অপরাহ্ন
পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষা ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে শীগ্রই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। 

মঙ্গলবার (৫ মে) ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানায়। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মুহাম্মদ ওয়াসিফ, ডেপুটি হাই কমিশনার ও কামরান দাঙ্গাল, কাউন্সিলর, পাকিস্তান হাই কমিশন।

ইউজিসির পক্ষে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য- প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

বৈঠকে পাকিস্তানের হাই কমিশনার জানান, সফরকালে প্রতিনিধি দলটি দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ও গবেষণাবিষয়ক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হবে। পাশাপাশি পাকিস্তানের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে উচ্চশিক্ষা কমিশনে রূপান্তরের ফলে উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ পাবে প্রতিনিধি দলটি।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, ‘এই সফরের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান সরাসরি অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে। এতে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না। সংখ্যাগত দিক থেকে বাংলাদেশ উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন প্রধান লক্ষ্য শিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং গবেষণায় উৎকর্ষ সাধন।’

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন, ‘চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি খাতে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার