ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:৫০:১৭ অপরাহ্ন
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই ছবি: সংগৃহীত
 
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) ব্যবহারে অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা নীরব ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠে।
 
মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে রাজশাহীর আরডিএ ভবনে এমন ঘটনা ঘটে।
 
আরডিএ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির উদ্দেশ্যে গত ২০ এপ্রিল চারটি গ্রুপে টেন্ডার আহ্বান করা হয়। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ছিল শিডিউল দাখিলের শেষ সময়। নিলামকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি সমর্থিত নেতাকর্মীদের দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একদল নেতাকর্মী আরডিএ ভবনে প্রবেশ করেন। তারা সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের সামনেই অতর্কিতে টেন্ডার বাক্সটি ছিনতাই করে নিয়ে যান। ঘটনার বেশ কিছুক্ষণ পর পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টেন্ডার বাক্সটি উদ্ধার করে আরডিএ কার্যালয়ে ফিরিয়ে আনে। তবে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাক্সটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ দরদাতারা।
 
আরডিএর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধারকৃত টেন্ডার বাক্সটি খোলা হয়। তবে যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, জমা পড়া বেশ কিছু দরপত্রে কাটাকাটি করা হয়েছে।
 
দরপত্র দাখিলকারী অন্য সদস্যদের অভিযোগ, বাক্স ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা নিজেদের পছন্দের প্রার্থীদের জেতাতে অন্যদের দরপত্রে কাটাকাটি করে পুনরায় বাক্সে ঢুকিয়ে দিয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে শাহ মাখদুম থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (ওসি) কবির হোসেন বলেন, আরডিএ’র পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আরডিএ কর্তৃপক্ষ থেকে অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেবো। যারা এরসঙ্গে জড়িত ছিল ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনায় পুলিশের নিরব ভুমিকার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, প্রথমে পুলিশ সদস্যের সংখ্যা কম থাকায় এমনটি হয়েছে। পরবর্তীতে এ বিষয়টি আমাদের কনসার্নে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮