ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:২৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:২৫:৫৬ অপরাহ্ন
আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ ছবি: সংগৃহীত
পাবনা মধ্য শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার ‘নন্দর গলি’র আবাসিক লাকী হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম। তবে এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর থেকে ওই আবাসিক হোটেলের চারপাশ ও করিডোরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে হোটেলের তৃতীয় তলার একটি কক্ষের দরজা খুলে ভেতর থেকে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

ওসি তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহে কাজ করছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর থেকেই হোটেলের মালিক ও কর্মচারীরা পলাতক। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তারা গাঢাকা দিয়েছেন।

নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওসি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি