ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৬:০৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৬:০৩:৩২ অপরাহ্ন
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ ছবি: সংগৃহীত
আইসিসি পুুরুষ দলের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদের পর এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নয় থেকে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।

বাংলাদেশ ১ পয়েন্ট বাড়িয়ে ৮ নম্বরে উঠেছে (২২৫ পয়েন্ট)। অন্যদিকে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে ৯ নম্বরে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে, যা শ্রীলঙ্কার থেকে মাত্র ১ পয়েন্ট কম।

অন্যদিকে নারী ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ নারী দল। মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে। ১ মে প্রকাশিত মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল মেয়েরা।

ভারত এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রেখে ইতিহাস গড়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তারা প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলো ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলো ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে হিসাব করা হয়েছে।

ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ২৫৮।

র‍্যাঙ্কিংয়ের ৪ থেকে ৭ নম্বর অবস্থান অপরিবর্তিত রয়েছে: নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)।

১১ ও ১২ নম্বরে যথাক্রমে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড নিজেদের অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র ৬ পয়েন্ট বাড়িয়ে ১৩ নম্বরে উঠে এসেছে। তারা নেদারল্যান্ডস (১৪) এবং স্কটল্যান্ডকে (১৫) পেছনে ফেলেছে।

১৬ নম্বরে নামিবিয়া অপরিবর্তিত রয়েছে। নেপাল (১৭) এবং ওমান (১৯) এক ধাপ করে এগিয়েছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত ১৮ এবং কানাডা ২০ নম্বরে আছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক করা ইতালি ১১ পয়েন্ট পেয়ে ২৬ থেকে ২৩ নম্বরে উঠে এসেছে। তারা নিজেদের প্রথম ম্যাচেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে।

এছাড়া, গত তিন বছরে অন্তত ৮টি টি-টোয়েন্টি ম্যাচ না খেলায় ফিজি, গাম্বিয়া, গ্রিস এবং ইসরায়েল র‍্যাঙ্কিং তালিকা থেকে বাদ পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার