ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ!

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৫:৪৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৫:৪৭:৫৫ অপরাহ্ন
‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ছবি: সংগৃহীত
বলিউডের তারকা হয়ে উঠতে পারেননি তিনি, তবে একসময় একাধিক ছবিতে কাজ করেছেন অভিনেত্রী নৌহীদ সিরুসী। সম্প্রতি তাঁর অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাবে রাজি হননি বলেই নাকি একাধিক চরিত্র থেকে বাদ পড়েছেন তিনি। গত কয়েক বছরে তেমন কোনও কাজও করেননি ‘অনওয়ার’ অভিনেত্রী। কী কারণে বড়পর্দা থেকে সরলেন তিনি? মুখ খুললেন অবশেষে।

অভিনয়জগতে সে ভাবে কাজ না করলেও তাঁর খ্যাতি আকাশ ছুঁয়েছে সমাজমাধ্যমে। সোমবার একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন তিনি সেখানেই। জানিয়েছেন বড়পর্দায় তাঁর অনুপস্থিতির নেপথ্যের আসল কারণ। তিনি জানান, সমাজমাধ্যমে তাঁকে জনৈক ব্যক্তি নতুন ছবি বা কাজ নিয়ে প্রশ্ন করেছেন। তার উত্তরে সরাসরি নৌহীদ বলেন, “এক ঢিলে তা হলে দুই পাখি মারা যাক! কারণ, সম্ভবত এটাই সবচেয়ে বেশি মানুষ জানতে চান।”

তাঁর কথায়, বলিউ়ড ইন্ডাস্ট্রি যে কোনও শিল্পীর থেকে নির্দিষ্ট কিছু আশা করে, যা অভিনেত্রীকে অস্বস্তিতে ফেলেছে। তাঁর মতে, সিনেমার চুক্তিতে সই করলে লোকে ধরেই নেন যে, অভিনেতা বা অভিনেত্রী ঘনিষ্ঠদৃশ্য, চুম্বনদৃশ্যে রাজি। এতে আপত্তি নৌহীদের। তাঁর মতে, এখন প্রয়োজন না থাকলেও এই ধরনের দৃশ্য বেশি করে দেখানো হয়।

নৌহীদ বলেন, “ফিল্মি দুনিয়ায় কাজ করা দারুণ অভিজ্ঞতা হতে পারে। কিন্তু, ওঁরা চুক্তিতে সই করিয়ে নিয়েই ভাবেন যে, পর্দায় চুম্বন বা ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করতে কারও সমস্যা হবে না। আমার মনে হয়, এখন কোনও কারণ ছাড়াই ওরকম দৃশ্য রাখা হয়। দুঃখিত, কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, আমার মনে হয় না সেটা খুব ভাল লাগে দেখতে বলে রাখা হয়।”

তিনি আরও যোগ করেন, এই ধরনের দৃশ্যে মত থাকে না বলে নৌহীদকে একাধিক কাজ খোয়াতে হয়েছে। অভিনেত্রীর কথায়, “ছবির প্রস্তাবে আমি হ্যাঁ বা না বলার আগেই, কাজটা থেকে বাদ পড়ি। কারণ, হয়তো চুম্বনদৃশ্যে আমি স্বচ্ছন্দ নই বলেছি।” এ ছাড়াও একাধিক প্রযোজক কাজ করার পরেও পাওনা টাকা দেন না বলেও অভিযোগ অভিনেত্রীর। অনেক সময়েই নাকি তিনি পারিশ্রমিক পাননি, জানান নৌহীদ। অভিনয়ের বাইরেও তাঁর জীবন আছে, সেই কারণে ইন্ডাস্ট্রিতে বসে থাকেননি তিনি। এখন ইনস্টাগ্রামের মাধ্যমে দর্শক ও অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন নৌহীদ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা