ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজরায়েলের

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৫:২৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৫:২৬:৩১ অপরাহ্ন
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজরায়েলের ছবি: সংগৃহীত
দক্ষিণ ইরানের সমুদ্রবন্দরে একের পর এক জাহাজে আগুন লেগে গেল। আল জাজিরার প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। কী ভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে সোমবার থেকেই আবার আমেরিকা এবং ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। দু’দেশই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহির তৈল শোধনাগারে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানের বন্দরে বাণিজ্যিক জাহাজে আগুন ঘিরে জল্পনা বাড়ছে।

ইরানে আধা সরকারি সংবাদপত্র মেহর নিউজ জানিয়েছে, বেশ কয়েকটি জাহাজে আগুন লক্ষ করা গিয়েছে। হামলা চালানো হয়েছে কি না স্পষ্ট নয়। তবে আগুন নেবানোর কাজ শেষ হলেই এর কারণ খোঁজার চেষ্টা করা হবে। ঘটনাচক্রে, এই ঘটনা এমন সময় ঘটল, যখন পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চলছে ঠিকই। তার মধ্যেই আমেরিকা ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করেছে ইরানের হাত থেকে হরমুজ মুক্ত করতে।

সোমবার এই অভিযান চালানোর সময় পাল্টা ইরান বাহিনীর হামলার মুখে পড়তে হয় মার্কিন বাহিনীকে। আমেরিকার দাবি, তাদের রণতরীগুলিতে হামলার চেষ্টা করে ইরান। কিন্তু তা প্রতিহত করা হয়। ইরানের বেশ কয়েকটি নৌকা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমেরিকা হামলা চালাচ্ছে। এখনই তা বন্ধ করা হোক। না হলে ওদের নিরাপত্তাও বিপন্ন হবে। অন্য দিকে, লেবাননে লাগাতার হামলা শুরু করেছে ইজরায়েল। লেবাননে হামলার বিষয় নিয়ে আগেই প্রতিবাদ করেছিল ইরান। প্রথম দফার বৈঠকে আমেরিকাকে দেওয়া ১০ শর্তের মধ্যে লেবাননে হামলা বন্ধ করার বিষয়টিও রাখা হয়েছিল। কিন্তু তার পরেও ইজরায়েল হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে। ইরান তাই হুঁশিয়ারি দিয়েছে, ইজরায়েল এখনই লেবাননে হামলা বন্ধ না করলে পরিণাম ভাল হবে না। সব মিলিয়ে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে এবং যে কোনও মুহূর্তে বড়সড় হামলার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার