ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৫:০৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৫:০৬:২৬ অপরাহ্ন
নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন
নাটোর লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের আয়োজনে গণহত্যা দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযোদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী সুগার মিল অবরুদ্ধ করে তৎকালীন প্রশাসক এবং ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে ব্রাশ ফায়ার করে হত্যা করে। স্বাধীনতার পর শহীদদের শরিল সমাধির নীরব স্বাক্ষী গণহত্যার পুকুরটির নামকরণ হয় শহীদ সাগর। এবং তৎকালীন প্রশাসক লেফট্যানেন্ট আনোয়ারুল আজিমের নামে গোপালপুর রেল স্টেশনের নাম রাখা হয় আজিমনগর। 

দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার সুগার মিলের শহীদ সাগর চত্বরে পুস্পস্তবক অর্পন, কোরআন তেলোয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। 

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ ফরিদ হোসেন ভূইঁয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়োর হোসেন পিন্টু,শহীদ পরিবারের ফরহাদ-উজ-জামান রুবেল প্রমুখ। 

এছাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু ,নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ আনিছুর রহমান, মহাব্যবস্থাপক(অর্থ) হিরস্ময় বিশ্বাস, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম সেলিম উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম