ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

তানোরে পাকা রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বিক্ষুব্ধ গ্রামবাসি

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৯:০৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৯:০৪:০০ অপরাহ্ন
তানোরে পাকা রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বিক্ষুব্ধ গ্রামবাসি তানোরে পাকা রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বিক্ষুব্ধ গ্রামবাসি
রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি) কাচারিপাড়া গ্রামে প্রশাসনের অনুমতি ব্যতিত অবৈধভাবে পুকুর পুনঃখনন ও মাটি বাণিজ্যে করে সরকারি পাকা রাস্তা নস্ট করা হচ্ছে।

পুকুর খননের বিক্রি করা মাটি পরিবহণ করায় রাস্তায় মাটি পড়ে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তা কাঁদায় পরিণত হয়েছে। কোনো ধরনের যানবহন চলা তো দূরে থাক পাঁয়ে হেটে চলাচল করাও  দুরুহ হয়ে উঠেছে।

এদিকে, রাস্তায় পড়া কাঁদা মাটি কোদাল দিয়ে পরিস্কার করতে গিয়ে রাস্তার খোয়া পাথর উঠে যাচ্ছে। এতে গ্রামবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে।কিন্ত্ত রাজনৈতিক পরিচয়ের প্রভবশালী পুকুর মালিকের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না। গত কয়েকদিনের  ভারী ও মাঝারি বৃষ্টি পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পড়েছে। পুকুর মালিকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন বিক্ষুব্ধ গ্রামবাসি। স্থানীয়রা জানান, পুকুর মালিক সার- কীটনাশক ব্যবসায়ী মুকুলসহ পুকুরের অংশিদারদের খাম খেয়ালীতে পুরো গ্রামের জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। সরকারি পাকা রাস্তা নস্টের জন্য পুকুর মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গ্রামবাসি।

গতকার দুপুরে সরেজমিন দেখা গেছে, সরনজাই বাজারে যাওয়ার আগেই মুল রাস্তার দক্ষিণে কাঁচারিপাড়া। গ্রামের মাঝে পাকা রাস্তা ঘেষে পুকুর। পুকুরের দক্ষিণ দিকে গাছ কাটা আছে এবং ভেকু মেশিন বন্ধ অবস্থায় ছিল। মাটি বহনকারী দুটি ট্যাক্টর রাস্তায় দাঁড় করানো আছে। ট্যাক্টরে করে পুকুরের কাঁদা মাটি বহন করার সময় রাস্তায় ব্যাপক হারে মাটি পড়ে রয়েছে।

একজন শ্রমিক সেই কাঁদা মাটি কোদাল দিয়ে পরিস্কার করছে। কোদাল দিয়ে পরিস্কার করার কারনে রাস্তার খোয়া পাথর উঠে যাচ্ছে। এ সময় শুরু হয় ভারি বৃষ্টি। কয়েকজন ব্যক্তি জুতা-স্যান্ডেল হাতে নিয়ে খালি পায়ে হেটে যাচ্ছে। সেখানে গ্রামের কয়েকজন ব্যক্তি জানান, এখন বর্ষা মৌসুম। এসময় পুকুর খনন করে মাটি বহন করা সঠিক কাজ না। রাস্তার যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে করে চলাচল করায় কষ্টকর ব্যাপার। এখানেই শেষ না মাটি বহনের কারনে রাস্তার বিভিন্ন স্থান দেবে গেছে। গণমাধ্যম কর্মীদের দেখে ট্যাক্টর চালিয়ে সটকে পড়ে চালকরা।

এসময় বেশকিছু ব্যক্তিরা বলেন, মুকুল একজন কীটনাশক ও সার ব্যবসায়ী। তারা গ্রামের প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না। এজন্য কোনো কিছুর তোয়াক্কা না করে তারা দেদারসে কাঁদা মাটি বহন করে পাকা রাস্তা চরম ঝুঁকিপূর্ণ  করে তুলেছে। এসব কাঁদা মাটি কোনভাবেই রাস্তা থেকে সরানো যাবে না। বৃষ্টি হওয়ার কারনে পিচ্ছিল হয়ে পড়েছে পুরো রাস্তা।

এসময় মোটরসাইকেল চালক জানান, সকালে দেখলাম রাস্তায় কোন মাটি ছিল না। কিন্তু দুপুরের দিকে আর মোটরসাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না। আলুর জমিতে চলছে পুরোদমে ধান কাটা মাড়াই। রাস্তায় কাঁদা মাটি পড়ে থাকার কারনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে কৃষকদের।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) রফিকুল ইসলামকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি জানান, ঘটনাস্থল দেখে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এবিষয়ে জানতে পুকুর মালিক মুকুলের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি রং নম্বর বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খানের মুঠোফোনে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে স্থানীয় ভুমি কর্মকর্তা (তহসিলদার) জানান, ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান জানান, দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু