ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

হরমুজ খোলার চেষ্টা করতেই মার্কিন বাহিনীর উপর হামলা ইরানের!

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৫২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৫২:৪২ অপরাহ্ন
হরমুজ খোলার চেষ্টা করতেই মার্কিন বাহিনীর উপর হামলা ইরানের! ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালী খোলার চেষ্টা করেছিল মার্কিন বাহিনী। কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইরান। পাল্টা মার্কিন বাহিনীর হামলায় ইরানের ছ’টি ‘গানার বোট’, ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে। সোমবার থেকে নতুন অভিযান শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অভিযানের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হাত থেকে হরমুজ দখলমুক্ত করার জন্য আবার নতুন ভাবে চেষ্টা চালাচ্ছে আমেরিকা। আর তা করতে যেতেই তেহরানের পাল্টা হামলার মুখে পড়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই অভিযান সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি। যদিও দু’দেশের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি এখনও চলছে। কিন্তু তার মধ্যেই নতুন করে আবার সামরিক উত্তেজনা ছড়াল।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধানের দাবি, ট্রাম্পের অভিযানে ইরান ‘নাক গলানোর’ চেষ্টা করছে। তিনি বলেন, ‘‘ইরান বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ছাড়াও ড্রোন এবং গানার বোট নিয়েও হামলা করেছে তারা। আমরা প্রতিটি হামলার জবাব দিয়েছি।’’ এর পরই ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়, অহেতুক সামরিক উত্তেজনা ছড়ানোর যেন চেষ্টা না করে তারা। বাহিনীর উপর হামলা হলে, পাল্টা হামলা চালানোর অধিকার রয়েছে।

আমেরিকা সোমবারই দাবি করে তারা হরমুজ খুলে দিতে পেরেছে। যদিও ইরান সেই দাবি খণ্ডন করেছে। পাল্টা তারা দাবি করেছে, আমেরিকার এই দাবি সম্পূর্ণ মিথ্যা। শুধু তা-ই নয়, মার্কিন বাহিনীর হামলায় নৌকা ধ্বংসের তথ্যও মিথ্যা বলে দাবি করেছে তেহরান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম