ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৪২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ০৪:৪২:৫৮ অপরাহ্ন
চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর চারঘাটে চারঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম রমজান আলী সরকারের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে চারঘাট মডেল মসজিদ কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাইদ চাদঁ। 

চারঘাট প্রেসক্লাবের আহ্বায়ক মাইনুল হক সান্টুর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি রেজা কিবরিয়া, চারঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি ওবাইদুল হক রবি, মরহুমের সন্তান ওবাইদুর রহমান রিগেন, চারঘাট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ সকল সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় স্মরনসভায় বক্তারা মরহুম রমজান আলী সরকারের সাংবাদিকতা জীবনের অবদান, সততা ও নেতৃত্বের গুণাবলীর কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, চারঘাটে সাংবাদিকতার বিকাশে তার ভূমিকা ছিল অনন্য এবং তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে কাজ করেছেন।

অনুষ্ঠানে সাবেক সভাপতিসহ উপজেলার প্রয়াত সকল  সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে উপস্থিত সবাই মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক