ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ টাকা, রিটার্ন দেওয়া যাবে সারা বছর বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর সাগুনী রাবার ড্যামকে মৎস্য অভয়াশ্রম ঘোষণা,ফিরবে দেশীয় মাছের প্রাচুর্য প্রথম বিশ্বযুদ্ধকে ছাপিয়ে গেল রাশিয়া-ইউক্রেন লড়াই! বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ‘বড় উপহার’ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, রোগীদের দ্রুত সরিয়ে নিতে নির্দেশ তানোরের মেধাবী মাহমুদার স্বপ্ন কি থেমে যাবে? ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার রাণীনগরে মাদকসেবীর কারাদন্ড রাণীনগরে ২কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয় বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের: উপাচার্য ড. ইসরাফিল শাহীন লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭,৮৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৭:০৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৭:০৭:১৮ অপরাহ্ন
জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ছবি: সংগৃহীত
ওয়াকিয়া অর্থ নিশ্চিত ঘটনা। কোরআন শরিফের তাফসির বিশারদগণ বলেন, ওয়াকিয়া অর্থ কেয়ামত বুঝানো হয়েছে। এটি পবিত্র কোরআনের ৫৬তম সুরা। এ সুরার আয়াত সংখ্যা ৯৬ ও রুকু সংখ্যা ৩। সুরা ওয়াকিয়া মক্কায় অবতীর্ণ হয়।

এই সুরা প্রত্যেক রাতে তেলাওয়াত করলে কেউ না খেয়ে মারা যাবে না বলে ফজিলত বর্ণিত হয়েছে। এ ক্ষেত্রে মাগরিবের পর তেলাওয়াতের কথা বলা হয়। তবে কেউ রাতের শুরুর দিকে তেলাওয়াত করলেও এই ফজিলত পাবে আশা করি।
 
এ ফজিলতের সমর্থনে বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিস বায়হাকি শরিফে রয়েছে। সেখানে তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
 
যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাকে কখনো দারিদ্র স্পর্শ করবে না। (বায়হাকি ২৪৯৮)

তাফসিরে মাআরেফুল কোরআনে রয়েছে, হজরত উসমান গনি (রা.) যখন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর মুমূর্ষু অবস্থায় তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু দিতে চাচ্ছিলেন যাতে তার মেয়েরা দারিদ্রে না ভোগেন। তখন  হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, আপনি চিন্তা করছেন যে, আমার মেয়েরা দারিদ্র ও উপবাসে পতিত হবে। কিন্তু আমি এমনটা ভাবি না। কারণ, আমি আমার মেয়েদের জোর নির্দেশ দিয়ে রেখেছি যে, তারা যেন প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করে। কারণ, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি,
 
যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে, সে কখনো উপবাস করবে না। (তাফসিরে মাআরিফুল কোরআন, ৮/২৬৫) 

এ সুরায় বলা হয়েছে কেয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থা ও অবস্থানের কথা। বলা হয়েছে যে কেয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় ছিন্নভিন্ন হয়ে যাবে। শেষ বিচারের দিন মানুষ তিন ভাগে বিভক্ত হবে—১. আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা, ২. ডান হাতের সঙ্গীরা, এবং ৩. বাম হাতের সঙ্গীরা।
 
এ সুরায় জাহান্নামের ভয়াবহ বর্ণনা করা হয়েছে। পাশাপাশি জান্নাতের অপরিসীম ও অফুরন্ত নেয়ামতের কথাও বর্ণিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন