ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালিয়া ও কর্ণহারে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২ ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল দুটি ইজিবাইক, নিহত ২

ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৪৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৪৫:৩৭ অপরাহ্ন
ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২
ফেনী সদর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ১৬ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় ঔষধ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় একটি সিএনজি অটোরিকশা জব্দসহ দুইজন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব জানায়, রবিবার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর মহিপাল স্টার লাইন (চট্টগ্রাম/কক্সবাজার) বাস কাউন্টারে অভিযান চালানো হয়। সেখানে যাত্রীদের বসার স্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি প্লাস্টিকের বস্তা ও ট্রলি ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।

একই দিন বিকেলে ফেনী সদর উপজেলার পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দিলে সেটির আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মো. শাহ আলম (৫০) ও মো. কামরুল ইসলাম (৩২) নামে দুইজনকে আটক করা হয়।

পরবর্তীতে সিএনজিটি তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ শুল্কবিহীন ভারতীয় হোমিওপ্যাথিক ঔষধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়