ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকার মরদেহ উদ্ধার হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ভারতে গরুর সঙ্গে সঙ্গমের অভিযোগে যুবক গ্রেপ্তার সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বিয়ের বন্ধনে সাবেক স্ত্রী জেমিমা, কারাগারে গুরুতর অসুস্থ ইমরান খান ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন, দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর খেলার সাথীর বাবাই ঘাতক, সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুন মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৩৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৬:৩৯:২৮ অপরাহ্ন
ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি
ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া গোরস্থান সংলগ্ন এলাকায় চলাচলের রাস্তা ইটের দেয়াল তুলে বন্ধ করে দিয়ে একটি পরিবারকে প্রায় দুই সপ্তাহ ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। এতে করে পরিবারটির সদস্যরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি ইটের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ, চিকিৎসা সেবা গ্রহণ এবং শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠানো—সবকিছুই প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বিশেষ করে পরিবারের বৃদ্ধ সদস্যদের ওষুধ সংগ্রহ করতে না পারায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে পুনর্বাসন কর্মসূচির আওতায় মো. হাবিব নামে এক ব্যক্তি প্রায় ৯ শতাংশ জমি পান। পরবর্তীতে তার দুই ছেলে—আব্দুল নাইম ও আব্দুল আজিজ (মুন্না)—এই জমি ভাগ করে নেন। সময়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, আব্দুল আজিজের পরিবার নাইমের অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছে।।২০১৬ সালে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হলেও, তা উপেক্ষা করে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, পরিবারের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল টপকে যাতায়াত করছেন। শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে, নারীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভুক্তভোগী মোছা. রাণী আক্তার বলেন, “আমরা অবরুদ্ধ হয়ে কোনোমতে বেঁচে আছি। সন্তানদের খাবার, পড়াশোনা—কিছুই ঠিকমতো করতে পারছি না। কী করবো বুঝতে পারছি না।”

তার ৯ বছরের ছেলে মিরাজ আলম জানায়, “আমি মাদ্রাসায় হেফজ পড়ি। নিয়মিত যেতে পারি না। খুব ভয় লাগে এভাবে চলাচল করতে।”

অভিযুক্ত আব্দুল আজিজের ছেলে মন্টি রাস্তা বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, “সমাধানের জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।” তবে ভুক্তভোগীদের দুর্ভোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে কেউ যদি অবৈধভাবে পথ বন্ধ করে থাকে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ অবস্থায় অবরুদ্ধ পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার