ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিদিন এক হাজার নেকি অর্জনের সহজ আমল রাণীশংকৈলের কৃতি সন্তান কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল

নগরীতে ছাত্রলীগ নেতা সিফাত-সহ গ্রেফতার ২৬

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৭:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৭:৫৬:৪৪ অপরাহ্ন
নগরীতে ছাত্রলীগ নেতা সিফাত-সহ গ্রেফতার ২৬ নগরীতে ছাত্রলীগ নেতা সিফাত-সহ গ্রেফতার ২৬
মহানগরীতে অভিযান চালিয়ে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত-সহ ২৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোহাম্মদী সিফাত (২৬), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার বড় কুঠিপাড়া এলাকার মোঃ সেলিম শেখের ছেলে এবং রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, ও ছাত্রলীগ কর্মী তাওহীদ তিতুমীর ওরফে শেখ মোহাম্মদ (২০), সে একই থানার হেতেমখাঁ এলাকার মোঃ মামুনের ছেলে।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ছাত্রলীগ নেতা সিফাত ও কর্মী তাওহীদকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। এছাড়াও নগর পুলিশের অভিযানে ২৪ জন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১০ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য অপরাধে ১১ জন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত