ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

আম খেয়ে অন্ত্রের বড়সড় ক্ষতি আটকাতে বিশেষ নিয়ম মানুন, রইল ফল খাওয়ার কৌশল

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৬:১৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৬:১৭:৩৯ অপরাহ্ন
আম খেয়ে অন্ত্রের বড়সড় ক্ষতি আটকাতে বিশেষ নিয়ম মানুন, রইল ফল খাওয়ার কৌশল ছবি: সংগৃহীত
প্রবল গরমের মধ্যে স্বস্তি ও আনন্দের ছোঁয়া আসছে আমের স্বাদের হাত ধরে। কিন্তু আম খাওয়ার ভুলে শরীরে নানা ধরনের সমস্যা শুরু হচ্ছে। নিয়ম মেনে না খেলে অন্ত্রে বিরূপ প্রতিক্রিয়াও হতে পারে। আম খেলে অনেকের বদহজমের সমস্যাও শুরু হয়। এ সব কারণে আম খাওয়ার আনন্দই মাটি হয়ে যায় কখনও কখনও। কিন্তু এগুলি থেকে রেহাই পেতে পুরনো এক পন্থা মেনে চলা যেতে পারে।

বাজার থেকে কিনেই আম কেটে খেয়ে নেওয়ার লোভ সামলানো কঠিন। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এই তাড়াহুড়োতেই ভুল হয়ে যায়। খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হয় আম। এই নিয়মের নেপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

কী কী কারণে আম জলে ভিজিয়ে রাখা উচিত?

১. এই পন্থার উদ্দেশ্য, আমে থাকা ফাইটিক অ্যাসিড কমানো। এই উপাদানটিকে বলা হয় ‘অ্যান্টি-নিউট্রিয়েন্ট’। অর্থাৎ শরীরে আয়রন, জিঙ্ক, ক্যালশিয়ামের মতো জরুরি খনিজের শোষণ কমিয়ে দেয় এই অ্যাসিড। ফলে আম খাওয়ার ভুলে শরীরে পুষ্টির ঘাটতি হতে পারে। তাই আম জলে ভিজিয়ে রাখলে এই উপাদান অনেকটাই কমে যায়, ফলে শরীর পুষ্টি ভাল ভাবে গ্রহণ করতে পারে। শরীরে ফাইটিক অ্যাসিড কমে গেলে শরীর আম থেকে আরও ভাল ভাবে ম্যাগনেশিয়াম ও আয়রন শোষণ করতে পারে।

২. হজম প্রক্রিয়ার সময়ে শরীরে তাপ উৎপন্ন করে আম। একসঙ্গে খুব বেশি পরিমাণে আম খেয়ে ফেললে এই সমস্যাটি বেশি লক্ষ করা যায়। আমে ক্যালোরি বেশি এবং শর্করা ঘনীভূত থাকে, তাই শরীরে ‘মেটাবলিক হিট’ তৈরি করে এই ফল। এর ফলে ত্বকে নানা প্রকার সমস্যা দেখা যায়, ব্রণ, লালচে ভাব, উত্তাপবৃদ্ধি ইত্যাদি। এর ফলে অনেকেরই আম খেলে বদহজম হয়, বুক জ্বালা করে এবং পেট ফাঁপার সমস্যা বাড়ে। কিন্তু যদি ঘরের স্বাভাবিক তাপমাত্রার জলে বা ঠান্ডা জলে চুবিয়ে রাখলে এই সমস্যা কমে।

৩. আমের গায়ে লেগে থাকা কীটনাশকের পরিমাণ কমানো যেতে পারে এই প্রক্রিয়ায়। অনেক সময়ে আম দ্রুত পাকানোর জন্য ক্যালশিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। এর ফলে আমের গায়ে আর্সেনিক এবং ফসফরাসের অবশিষ্টাংশ থেকে যেতে পারে। জলে চুবিয়ে রাখলে রাসায়নিক থেকে ময়লা, সমস্ত ধুয়ে যেতে পারে। তাতে শরীরে খারাপ প্রভাব পড়ার ঝুঁকি কমে।

৪. আমের বোঁটার কাছে থাকা আঠালো সাদা রস অ্যালার্জি তৈরি করতে পারে অনেকের শরীরে। এতে এমন উপাদান থাকে, যা কারও কারও জন্য ক্ষতিকারক হতে পারে। কখনও চুলকানি, কখনও বা মুখের চারপাশে জ্বালা হতে পারে। ভিজিয়ে রাখলে এই রসও অনেকটাই ধুয়ে যায়।

৫. জলে ভিজিয়ে রাখলে আম আরও রসালো ও সতেজ লাগে। শরীরে জলের পরিমাণও বাড়তে পারে এর ফলে।

সুতরাং আম খাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হতে হবে না। শুধু খাওয়ার আগে এই ছোট্ট অভ্যাসটি মেনে চলুন। ৩০ মিনিটের অপেক্ষার পরই আপনার প্রিয় ফলটি আরও নিরাপদ হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন