ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৬:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৬:০৪:০৫ অপরাহ্ন
‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের ছবি: সংগৃহীত
আটকে থাকা জাহাজগুলিকে নিরাপদে হরমুজ প্রণালী পার করার দায়িত্ব আমেরিকার! এমনই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এক অভিযানের কথাও ঘোষণা করেন তিনি। নাম ‘প্রজেক্ট ফ্রিডম’ (স্বাধীনতা অভিযান)।

নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘একাধিক দেশ, যাদের বেশির ভাগই চলমান আঞ্চলিক সংঘাতে সরাসরি যুক্ত নয়, তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ নৌ-চলাচল করিডরে তাদের আটকে থাকে জাহাজগুলি মুক্ত করতে আমেরিকার সহায়তা চেয়েছে।’ ওই জাহাজগুলি এবং তাদের নাবিকদের ‘নিরপেক্ষ এবং নিরীহ দর্শক’ হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি জানান, ওই জাহাজগুলি যাতে ‘স্বাধীন ভাবে এবং দক্ষতার সঙ্গে তাদের কাজ চালিয়ে যেতে পারে’, তা নিশ্চিত করতে আমেরিকা তাদেরকে হরমুজের জলসীমা থেকে বার করে আনবে। সোমবার সকাল (পশ্চিম এশিয়ার সময়) থেকে এই অভিযান শুরু হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের মতে, এই পদক্ষেপ মানবিক প্রচেষ্টা। তিনি উল্লেখ করেন, ওই জাহাজগুলিতে থাকা বিশাল সংখ্যক নাবিকদের জন্য নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় খাদ্য এবং অত্যাবশ্যকীয় সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। সেই ঘাটতি মেটানোই আমেরিকার অন্যতম উদ্দেশ্য। ইরান-সহ পশ্চিম এশিয়ার অন্য দেশগুলির ‘উপকারের’ জন্য নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আমার প্রতিনিধিদের জানিয়ে দিতে বলেছি যে, আমরা ওই জাহাজগুলি এবং তার নাবিকদের নিরাপদে হরমুজ প্রণালী থেকে বার করে আনতে সর্বাত্মক চেষ্টা করব।’ তিনি আরও যোগ করেন, মার্কিন কর্তাদের সঙ্গে ইরানের আলোচনা ‘ইতিবাচক’ পথেই এগোবে। তবে তাঁর সতর্কতা, ‘প্রজেক্ট ফ্রিডম’-এ যদি কেউ কোনও হস্তক্ষেপ করে, তা হলে কঠোর জবাব দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। দীর্ঘ দিন দু’পক্ষের সংঘাত হয়েছে। হরমুজ প্রণালীতে বাধা পেয়েছে পণ্য চলাচল। তাতে বিশ্বের বাজারে জ্বালানি সঙ্কট ক্রমে তীব্র হয়েছে। অনেক দেশের জাহাজই আটকে রয়েছে হরমুজে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা