ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া!

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৫৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৫৮:৫৭ অপরাহ্ন
শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া! ছবি: সংগৃহীত
সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেন না। প্রেমিকের কথা প্রকাশ্যে বলেন জাহ্নবী কপূর। এ বার সেই সম্পর্ককেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা অভিনেত্রীর। খুব শীঘ্রই নাকি প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন শ্রীদেবী-কন্যা। বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা কেমন?

শোনা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝে বিয়ে করতে চলেছেন জাহ্নবী ও শিখর। সাবেকি নিয়ম মেনে বিয়ে করবেন তাঁরা। জামনগরে বসতে পারে তাঁদের বিয়ের আসর। জাহ্নবীর বিয়ের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা। তবে জাহ্নবী বা শিখর এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। বরং জাহ্নবীর বাবা অর্থাৎ বনি কপূর এই জল্পনা সম্পূর্ণ ভুল দাবি করেছেন। তাঁর মতে, এখনও বিয়ের কোনও পরিকল্পনা নেই।

২০২৪ সালে ‘ময়দান’ ছবির প্রদর্শনের অনুষ্ঠানে জাহ্নবী পরেছিলেন শিখরের নাম লেখা লকেট। ‘শিখু’ লেখা সেই লকেট পরেই একপ্রকার সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন তিনি। তবে তা ছাড়াও, বিভিন্ন সাক্ষাৎকারে শিখরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তিনি। তাঁর জীবনে শিখর কত বড় জায়গা, তা বার বার বলেছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে, মন্দিরে শিখরের হাতে হাত রেখে ঘুরতেও দেখা গিয়েছে জাহ্নবীকে।

২০১৬ সাল থেকে জাহ্নবী ও শিখরের প্রেমের গুঞ্জন শুরু। তবে ২০১৮ সালে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেই সময়ে বলিউডে অভিনয়ের সফর শুরু করেছিলেন জাহ্নবী। তবে ২০২২ সালে ফের সম্পর্কে জোড়া লাগে তাঁদের। তার পর থেকে তাঁরা প্রকাশ্যে ক্যামেরার সামনে আসতে শুরু করেন। জাহ্নবীর পরিবারের সঙ্গেও শিখরের সুসম্পর্ক বলে শোনা যায়। পরিবারের সমস্ত অনুষ্ঠানে তিনি থাকেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম