ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষ গড়ার শক্তি সংস্কৃতি”আকাশ সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মানবিকতা ফেরানোর আহ্বান মায়ের থেকে টাকা ধার করে কেনা ক্যামেরা, কলকাতার রাস্তাতেই শুরু শাহরুখের স্বপ্নযাত্রা ঝালকাঠিতে কুপিয়ে হত্যার পর যুবকের মরদেহ পুকুরে ফেলে গেলো দুর্বৃত্তরা পরকীয়া আসক্ত স্ত্রীকে শাসন করায় বিপাকে স্বামী গাজা যুদ্ধে ভারতসহ ৫১ দেশ অস্ত্রের যোগান দেয় ইসরায়েলকে দেশে এই প্রথম ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ঘোষণা, যুবকের মৃত্যুদণ্ড গরুর মাংস খেতে কিডনি রোগীর সতর্কতা রাজশাহীসহ রাতের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ট্রাকে আঁকা নারীর ছবি চাটছেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা ​রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার - ৪ উচ্চশিক্ষায় শীর্ষে কানাডা, দ্রুত এগোচ্ছে এশিয়ার দেশগুলো জামাইয়ের সাথে পরকীয়া গর্ভবতী শাশুড়ির ক্ষমা প্রার্থনা হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে স'মিলে অজ্ঞাত যুবকের মরদেহ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ৩ ১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক লিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৫৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৫৫:১৭ অপরাহ্ন
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির জাস্ক দ্বীপের কাছে মার্কিন নৌজাহাজে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, 'মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজে হামলা হয়নি।'

এর আগে, ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি করেছে, সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌ-বাহিনীর জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ ঘটনা এমন সময় সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন—সোমবার থেকে 'প্রজেক্ট ফ্রিডম' শুরু হবে। মূলত, এই প্রজেক্টের মাধ্যমে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে 'নির্দেশনা দিয়ে' নিরাপদে বের করে আনা হবে।

তবে, ইরানের হামলায় নাজেহাল অবস্থা খোদ মার্কিন নৌবাহিনীর। কিন্তু এ হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোকে তথ্য দেবে যুক্তরাষ্ট্র, তবে এটি কোনো আনুষ্ঠানিক ‘এসকর্ট মিশন’ কিংবা মার্কিন নৌবাহিনী সরাসরি বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাবে 'না'।

সেন্টকম আরও জানায়, এ উদ্যোগে তারা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ১০০টিরও বেশি স্থল ও নৌ-ভিত্তিক বিমান এবং প্রায় ১৫ হাজার সেনা সদস্য মোতায়েন করবে।

তবে ইরান এর আগেই সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ উত্তেজনা আরও বাড়াতে পারে। 

এমন সতর্কবার্তার পরই হরমুজে মার্কিন নৌ-বাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।  

এছাড়াও আইআরজিসি হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

প্রকাশিত মানচিত্র অনুযায়ী, নিয়ন্ত্রণাধীন এলাকার পশ্চিম সীমা নির্ধারণ করা হয়েছে ইরানের কেশম দ্বীপ-এর সর্বপশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইন আমিরাত পর্যন্ত একটি রেখা ধরে।

অন্যদিকে, পূর্ব সীমা নির্ধারণ করা হয়েছে ইরানের মাউন্ট মোবারাক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাত পর্যন্ত বিস্তৃত একটি রেখা পর্যন্ত।

তবে এই নতুন মানচিত্রে আইআরজিসির দাবিকৃত নিয়ন্ত্রণ কতটা পরিবর্তিত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সংকট কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ তেলের বাজারে স্বস্তি ফেরাতে কার্যত ব্যর্থ হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম অপরিবর্তিত থাকতে দেখা গেছে।

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আজ সকালে জুলাই ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ছিল ব্যারেল প্রতি ১০৮.১১ ডলার, যা আগের দিনের তুলনায় ০.০৬ শতাংশ কম। তেলের বাজারের এই পরিস্থিতিকে ইতিহাসের অন্যতম বড় জ্বালানি বিপর্যয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযানের কারণে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মাত্রা এখনো ‘সংকটজনক’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯