ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি!

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৪৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৪৯:৫১ অপরাহ্ন
বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি! হুমা কুরেশি। ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী হুমা কুরেশি বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। তবে সম্প্রতি আমেরিকায় তাঁর বাগদানের খবর প্রকাশ্যে আসার পর, নিজের প্রেমিক রচিত সিংকে জনসমক্ষে নিয়ে আসেন অভিনেত্রী। বাগদান সম্পন্ন হওয়ার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে অনুরাগী মহলে কৌতূহল ছিল তুঙ্গে। সম্প্রতি একটি সূত্র মারফত জানা গিয়েছে, চলতি বছরের অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা দম্পতি।

বিয়ের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে অত্যন্ত ঘরোয়াভাবে বিয়ের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন হুমা ও রচিত। তবে বিয়ের পর মুম্বইতেই একটি জাঁকজমকপূর্ণ রিসেপশন পার্টির আয়োজন করা হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, রচিত সিং চলচ্চিত্র জগতের একজন সুপরিচিত অভিনয় প্রশিক্ষক। তিনি আলিয়া ভাট, ভিকি কৌশল এবং রণবীর সিংয়ের মতো প্রথম সারির তারকাদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন।

হুমা কুরেশির বিয়ের গুঞ্জন মূলত শুরু হয় যখন তিনি ‘থাম্মা’ সিনেমার স্ক্রিনিংয়ে রচিতের সঙ্গে উপস্থিত হন। পরবর্তীতে সোনাক্ষী সিনহার বিয়েতেও তাঁদের একসঙ্গে দেখা যায়, যা তাঁদের সম্পর্কের গভীরতাকে আরও স্পষ্ট করে দেয়।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে হুমা প্রকাশ্যে মুখ না খুললেও, গত বছর তাঁদের বাগদানের পর সঙ্গীতশিল্পী আকাসা সিংয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আকাসা রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন যে, হুমা রচিতের জীবনের এক চিলতে স্বর্গ। এই পোস্টের পরেই নেটপাড়ার বাসিন্দাদের কাছে তাঁদের সম্পর্কের সমীকরণটি পরিষ্কার হয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪