বিকেল প্রায় ৫টা গড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৯৯ ও তৃণমূল ৮৮ আসনে এগিয়ে আছে। বেলা গড়াতেই একাধিক জায়গায় বাজতে শুরু করেছে ডিজে, উড়ছে গেরুয়া আবির। তবে বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে সংঘাতের খবরও।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার (৪ মে) একটি ভোট গণনাকেন্দ্রের বাইরে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাল্টা শুরু হয় বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগান। এরপরই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনীও।
এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, পঞ্চম রাউন্ডে বারাকপুরের বিজেপির প্রার্থী কৌস্তভ বাগচি ৯০২৭ ভোটে এগিয়ে রয়েছেন। নোয়াপাড়া বিধান সভায় বিজেপির প্রার্থী অর্জুন সিং ৩ রাউন্ডের গণনার শেষে ৫০৫৩ ভোটে এগিয়ে আছেন।
এছাড়া জগদ্দল বিধানসভায় বিজেপির প্রার্থী ৩য় রাউন্ডে ২৫৫৬ ভোটে এগিয়ে রয়েছেন। ভাটপাড়া বিধান সভার বিজেপির প্রার্থী পবন কুমার এগিয়ে রয়েছেন ৭০০৫ ভোটে। এই বেল্টের অধিকাংশ এলাকাতেই বিজেপি এগিয়ে আছে।
আর এর সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসতে শুরু করেছে। ক্যানিং পূর্বের গণনা কেন্দ্রে তুমুল উত্তেজনা দেখা দেয়। ভোট গণনা কেন্দ্রের মধ্য থেকেই হই হই রব! আসানসোল গণনা কেন্দ্রের বাইরেও উত্তেজনা।
ভোট গণনা কেন্দ্র থেকে কিছুটা অদূরে তৃণমূল ক্যাম্প অফিসে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। আসানসোলে ইঞ্জিনিয়ারিং কলেজের বাইরে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের ক্যাম্পেও সংঘর্ষের খবর মিলেছে।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। সূত্র: টিভি নাইন

আন্তজার্তিক ডেস্ক