ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই ​সাপের কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:৩৬:২৬ অপরাহ্ন
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৭৫ গ্রাম গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) ও আরএমপি পুলিশ।

রোববার (৩ মে) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকা থেকে রফিকুল ও দিপুকে এবং একই দিন দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে মতিহার থানার ধরমপুর সোরাফান বৌ বাজার এলাকা থেকে দুলালকে আটক করা হয়। এছাড়াও, একই তারিখ দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আইডি বাগানপাড়া এলাকা থেকে অপর আসামি রফিকুলকে আটক করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাসপুকুর গ্রামের আলহাজ মো. একরাম আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫০); নওগাঁ জেলার সদর থানার সাগড়কুড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. দিপু হোসেন (২৩); রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর (সোরাফানের মোড়) গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৬); এবং রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৫)। 

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের দেহ তল্লাশি করে মোট ৩৭৫ গ্রাম গাঁজা, ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার ৫শ টাকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রফিকুল (৫০)-এর বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ১০টি মাদক ও ৩টি পেনাল কোডের মামলা চলমান রয়েছে। অপরদিকে, অপর আসামি রফিকুল (৫৫)-এর বিরুদ্ধে আরএমপি’র দামকুড়া থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী