ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:১০:৫৭ অপরাহ্ন
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের আড়ম্বপূর্ণ ওরিয়েন্টেশনের মাধ্যমে বরণ করে নেয়া হবে আগামী ৯ মে। প্রতিবছর নবীন শিক্ষার্থীদের নিয়ে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন শেষে  ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। ১৫৭তম একাডেমিক কাউন্সিল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রুয়েট প্রশাসন।
 
রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪টি বিভাগের বিপরীতে মোট ১ হাজার ২৩০ আসন রয়েছে। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০টি এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০টি করে আসন রয়েছে। 

২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। গত ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৮ হাজার ২৭৭ জন আবেদনকারীর মধ্যে ১৫ হাজার ৫৬৭ জন অংশগ্রহণ করেন। ২৪ জানুয়ারি প্রকাশিত ফলে ‘ক’ গ্রুপে ৭ হাজার ৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। প্রাথমিক নির্বাচনের পর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, মেধাতালিকা অনুযায়ী অনলাইনে বিষয় পছন্দ ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং রুয়েটের মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষার মতো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে শিক্ষার্থীদের। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ ব্যবস্থা চালু ছিল। এর মাধ্যমে শূন্য আসন সাপেক্ষে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পেয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম