ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মমতার খেলা শেষ’–ঘোষণা বিরোধীদের, বিজেপি জিতলে কে হতে পারেন মুখ্যমন্ত্রী ‘প্রজেক্ট ফ্রিডম’! হরমুজ প্রণালীতে নয়া অভিযান শুরুর ঘোষণা ট্রাম্পের পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না, মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী শীঘ্রই বিয়ের পিঁড়িতে জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়া! হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ইরানি দাবি ‘বানোয়াট’: যুক্তরাষ্ট্র সিসি ক্যামেরায় আনা হবে সড়ক-মহাসড়ক: সড়ক ও সেতুমন্ত্রী বাগদান সেরে এবার বিয়ের পিঁড়িতে হুমা কুরেশি! জেরেভকে উড়িয়ে মাদ্রিদ ওপেন জিতে নিলেন সিনার পশ্চিমবঙ্গে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মমতা ও মোদির দলের সংঘাত! হাম ও উপসর্গে রেকর্ড আরও ১৭ শিশুর মৃত্যু নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪ কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ড ও কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ সহায়তা বিতরণ নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ পীরগঞ্জে প্রায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন

নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৫:০৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৫:০৪:০০ অপরাহ্ন
নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৪মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়  হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণের আয়োজন করে। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, পিপিএম; উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাদিকুর রহমান মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন মন্ডল  প্রমুখ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, অনুষ্ঠানে ২২ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও ১৬জন প্রতিবন্ধীকে সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এই সুবর্ন পরিচয়পত্রের মাধ্যমে তাঁরা সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। 

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইজারা দেওয়া খাস পুকুরের ইজারা গ্রহণকারীদের মাঝে সাইনবোর্ড বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ৪