ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৪:৫৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৪:৫৮:৪৩ অপরাহ্ন
অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি
আইনশৃঙ্খলার অবনতিতে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ গুরুদাসপুর থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন- ‘মাদকসহ চোর-ডাকাত নির্মূলে কঠোরভাবে পুলিশি মনোভাব দেখাতে হবে। অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়। প্রয়োজনে উপজেলার প্রতিটি ওয়ার্ডে অপরাধ দমন কমিটি গঠণ করুন।’

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ জরুরী আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন এমপি। এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

এসময় ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি আব্দুল আজিজ বলেছেন- ‘সাতদিনের মধ্যে মাদক কারবারীদের তালিকা জমা দিতে হবে। তাতে নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়। এর আগেও তালিকা চাওয়া হয়েছে। কিন্তু চেয়ারম্যানরা তালিকা দেননি। এবার তালিকা না দিলে ধরে নেওয়া হবে তারা সরকারের ভাল চান না।’

সম্প্র্রতি সরকারি কোয়ার্টারসহ এলাকায় দুঃসাহসিক চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় এই সভার আয়োজন করা হয়। সভায় অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল বারী, মনিরুল ইসলাম দোলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার সাহা, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, বিএনপি নেতা দুলাল সরকার, মনিরুজ্জামান হেনা, জাফর ইকবাল নয়ন, তোরাপ সরকার, সাংবাদিক আলী আক্কাছ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা, ডাকাতি ও চুরির ঘটনায় রহস্য উন্মোচিত না হওয়ায় কঠোর সমালোচনা করে বক্তব্য দেন। আইনশৃঙ্খলা  স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মনজুরুল আলম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪