ঢাকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্মসমর্পণকৃত ১২৭ জলদস্যুর মাঝে র‌্যাব-৭’র ঈদ উপহার বিতরণ নোয়াখালীতে স'মিলে অজ্ঞাত যুবকের মরদেহ চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৭০ কেজি গাঁজাসহ আটক ৩ ১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক লিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ নখ পরিষ্কার রাখলেই যত্ন নেওয়া হয় না, ধরন বুঝে মাখতে হবে প্যাকও! শান্ত কেমিস্ট্রি’র আয়োজনে এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান ধর্ষণের পর হত্যা: আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় পেছাল পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী আগামি ইউপি নির্বাচনে মতি সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজো নকল বিড়ি বন্ধে পাবনায় ডিসি অফিসে শ্রমিকদের মানববন্ধন হাওড়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ধান চাষে বরেন্দ্র বদলে দেবে 'নূর ধান-১' নগরীতে ট্রাফিক বিভাগের কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক লা লিগায় টের স্টেগেনের বিরল রেকর্ড

নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৬ ০৪:৫১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৬ ০৪:৫১:৩৭ অপরাহ্ন
নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু ফাইল ফটো
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন রোমানা। ফেরার পথে রাস্তার ওপর পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শব্দে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মাদ নুরুল হাকিম বলেন, বজ্রপাতের শব্দে গৃহবধূ অচেতন হয়ে যায়। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯